তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির খান! ৫ জুলাই বিয়ে নিয়ে মুখ খুললেন খোদ অভিনেতা

দীর্ঘ জল্পনার অবসান। রীনা ও কিরণের সঙ্গে অধ্যায় চুকিয়ে আমির খানের জীবনে এখন শুধুই ‘গৌরিময়’ অধ্যায়। তৃতীয়বারের মতো সম্পর্কের বাঁধনে বাঁধা পড়তে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে বিয়ের খবরটি এখন আর কোনো গুঞ্জন নয়, খোদ আমির নিজেই এই সুখবর নিশ্চিত করেছেন।

কী বললেন আমির খান?
বুধবার বিকেল থেকেই বিনোদন জগতে শোরগোল পড়ে গিয়েছিল আমির খানের তৃতীয় বিয়ের খবর নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, চলতি বছরের ৫ জুলাই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গৌরি স্প্র্যাটকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে চলেছেন অভিনেতা। এই গুঞ্জনের প্রেক্ষিতে আমির খান এক সংবাদমাধ্যমকে জানান, “আমি এখন আমেরিকায় রয়েছি। তবে হ্যাঁ, বিয়ের খবরটি সত্যি। আমি আগামী ৫ জুলাই গৌরিকে বিয়ে করছি।”

ঘরোয়া আয়োজনেই কি বিয়ে?
জানা গেছে, কোনো বড়সড় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে এই বিয়ের আসর। এই বিশেষ দিনটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন আমির ও গৌরি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করা আমির এবারের বিয়ের ক্ষেত্রেও সেই রেশ বজায় রেখেছেন।

বর্তমানে আমেরিকায় অবস্থানরত আমিরের এই ঘোষণায় ভক্তমহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বলিউড সুপারস্টারের নতুন জীবনের যাত্রাকে ঘিরে এখন নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।