সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা! বিএসএফ-এর হাতে ১৪২ একরের বেশি জমি তুলে দিল রাজ্য সরকার

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাকে আরও সুরক্ষিত করতে এবার সরাসরি বিএসএফ-এর হাতে জমি তুলে দিল রাজ্য সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া এবং নতুন বর্ডার আউটপোস্ট (BOP) তৈরির জন্য এই জমি হস্তান্তর করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, এই দফার জমি হস্তান্তরের পর মোট ১৪২.৭৯ একর জমি বিএসএফ-এর দখলে এল।কোন জেলায় কত জমি পেল বিএসএফ?বিভিন্ন সীমান্ত জেলায় ছড়িয়ে থাকা এই জমির পরিমাণ জেলাভিত্তিক নিম্নরূপ:জেলাজমির পরিমাণ (একর)মুর্শিদাবাদ৩৮.৮০৫জলপাইগুড়ি৩৫.১৬৫কোচবিহার২২.৯০দক্ষিণ দিনাজপুর২০.১৭০১মালদহ১০.৯০দার্জিলিং৮.৮১৫উত্তর দিনাজপুর২.৮৪উত্তর ২৪ পরগনা২.৬নদিয়া০.৫৫অচলাবস্থা কাটিয়ে দ্রুতগতিতে কাজঅতীতে সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ সংক্রান্ত নানা প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে সীমান্ত সুরক্ষার কাজ থমকে ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই জাতীয় সুরক্ষার স্বার্থে এই জট কাটানোর সিদ্ধান্ত নেয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে মোট ৬০০ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য প্রশাসন।কী লাভ হবে এই সিদ্ধান্তে?নতুন এই জমি হস্তান্তরের ফলে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ গতি পাবে এবং নতুন আউটপোস্ট তৈরির ফলে নজরদারি কয়েক গুণ বেড়ে যাবে। প্রশাসনের আশা, এর ফলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে রুখে দেওয়া সম্ভব হবে। ‘ট্রিপল ডি’ (ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট) নীতির মাধ্যমে রাজ্য সরকার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে যে কড়া বার্তা দিয়েছে, এই জমি হস্তান্তর তাকে আরও শক্তিশালী করল।