অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম কীভাবে ফিলআপ, জেনেনিন কী কী নথি লাগবে?

রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম ফিলাপ। ১ জুন থেকে আগামী ৯০ দিন পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। নতুন এই প্রকল্পে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
আবেদনের প্রক্রিয়া ও ক্যাম্প: অফলাইন এবং অনলাইন—উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। আগামী ১৫ থেকে ১৭ জুনের মধ্যে রাজ্যজুড়ে ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করা হবে, যেখানে সরাসরি ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়া পঞ্চায়েত ও পৌরসভা এলাকার কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও ফর্ম সংগ্রহ করবেন। আগ্রহী প্রার্থীরা সামাজিক সুরক্ষা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট (https://socialsecurity.wb.gov.in/login) থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন।
যোগ্যতার মাপকাঠি:
-
আবেদনকারী মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
-
কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, বেতনভোগী বা পেনশনভোগী হওয়া যাবে না।
-
আয়কর দাতার আওতার বাইরে থাকতে হবে।
কী কী নথি প্রয়োজন? (চেকলিস্ট): ১২ পাতার এই ফর্মে পরিবারের প্রতিটি সদস্যের খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। আবেদনের সময় যা যা সঙ্গে রাখতে হবে:
-
পরিচয়পত্র: পরিবারের প্রধান-সহ প্রত্যেক সদস্যের আধার কার্ড ও ভোটার কার্ড (বিধানসভা ও পার্ট নম্বর-সহ)।
-
ব্যাঙ্ক ও আয়: প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (যেখানে আধার লিঙ্ক আছে) এবং প্যান কার্ড। পরিবারের মোট বার্ষিক আয়ের শংসাপত্র।
-
সম্পত্তি ও অন্যান্য: বাড়ির খতিয়ান, মিউটেশন ও রেজিস্ট্রেশনের নথি। পরিবারের কারও গাড়ি থাকলে তার তথ্য। এছাড়া স্বাস্থ্যবিমা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং পরিবারের শিশুদের টিকাকরণের তথ্য।
-
অন্যান্য সুবিধা: কোনো সরকারি প্রকল্পের (যেমন—কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড) সুবিধা পাচ্ছেন কি না, তার বিবরণ।
সতর্কবার্তা: মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রকৃত যোগ্য ব্যক্তিদের হাতেই যাতে অনুদান পৌঁছায়, তার জন্য কঠোর যাচাই প্রক্রিয়া চালানো হবে। পরিবারের সকল সদস্যের তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে, কারণ কোনো ভুল তথ্য বা অযোগ্যতা ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে।
আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে ইচ্ছুক হন, তবে দ্রুত ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন।