অন্নপূর্ণা ভাণ্ডার: ৩০০০ টাকা পাওয়ার বড় সুযোগ! ১ জুন থেকে শুরু আবেদন, জেনে নিন খুঁটিনাটি

বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনের ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। বুধবার আনুষ্ঠানিক ঘোষণার পর জানা গেছে, ১ জুন থেকে এই প্রকল্পের এনরোলমেন্ট বা আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী:
-
সময়সীমা: আগামী ১ জুন ২০২৬ থেকে শুরু হয়ে মোট ৯০ দিন এই আবেদন প্রক্রিয়া চলবে।
-
পদ্ধতি: উপভোক্তারা অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। এছাড়া মাঠ পর্যায়ে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণে সহায়তা করবেন।
-
ব্যাঙ্ক লিঙ্ক: প্রকল্পের টাকা পাওয়ার জন্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে [Aadhaar Redacted] লিঙ্ক থাকা বাধ্যতামূলক (DBT সুবিধা সচল রাখা জরুরি)।
কারা পাবেন না এই সুবিধা? সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় থাকা সকলেই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যে সমস্ত ভোটার মৃত, স্থানান্তরিত বা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের নাম এই প্রকল্পে স্থানান্তরিত হবে না। এছাড়া অযোগ্য বা অস্তিত্বহীন উপভোক্তাদের নাম নতুন তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। তাই প্রকল্পের সুবিধা বজায় রাখতে সকলকেই নতুন করে আবেদন করতে হবে।
লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ: মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের এনরোলমেন্ট প্রক্রিয়া যত দ্রুত সম্পন্ন হবে, উপভোক্তারা তত তাড়াতাড়ি সুবিধা পাবেন। তবে প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত বর্তমান ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।
কিভাবে আবেদন করবেন? প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সরকারিভাবে জানানো হয়েছে, বিডিও অফিস, স্থানীয় পুরসভা এবং বিধায়কদের অফিসে ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়াও বিশেষ ‘জনকল্যাণ শিবির’ থেকেও সহায়তা পাওয়া সম্ভব।
এডিটরস নোট: অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে দ্রুত আবেদন করা বাঞ্ছনীয়। আবেদনের সময় আপনার কাছে বৈধ ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস সাথে রাখা জরুরি।