১ জুন থেকেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা? যুবশক্তি ভাতা নিয়ে বড় আপডেট, জানুন কারা পাবেন!

বিধানসভা নির্বাচনের আগে দেওয়া ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর প্রতিশ্রুতি কি এবার বাস্তবায়িত হতে চলেছে? রাজ্য রাজনীতি এবং যুবসমাজের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বেকার ভাতা। নবান্ন ও প্রশাসনিক সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই রাজ্যের বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন। তবে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে ধোঁয়াশাও কম নেই।

মমতা সরকারের ‘যুবসাথী’ বনাম নতুন সরকারের ‘যুবশক্তি’
এর আগে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিল ‘যুবসাথী’ প্রকল্প। সেখানে ৪০ বছর বয়স পর্যন্ত নথিভুক্ত বেকারদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো। তবে হাজার হাজার আবেদন জমা পড়লেও, সব আবেদনকারী এই ভাতার আওতায় আসেননি।

নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পূর্বতন সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্প বা ভাতা বন্ধ করা হবে না। যেমন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর উপভোক্তারাই সরাসরি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকা পাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে, ‘যুবশক্তি’ প্রকল্পের ক্ষেত্রেও কি একই নিয়ম খাটবে?

পুরনো অ্যাকাউন্টেই টাকা, নাকি নতুন আবেদন?
অনেকের মনেই প্রশ্ন— যাঁরা আগে যুবসাথী পেতেন, তাঁদের কি নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে? আর যাঁরা আগের সরকারের আমলে আবেদন করেও ভাতা পাননি, তাঁদের ভবিষ্যৎ কী?

অফিসিয়াল আপডেট: সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা (Official Notification) জারি করা হয়নি। ১ জুন থেকে টাকা দেওয়া শুরু হওয়ার গুঞ্জন থাকলেও, পুরনো অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাকি নতুন করে আবেদন করতে হবে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি সম্পূর্ণ সময়ের অপেক্ষা।

আসছে নতুন পোর্টাল: আবেদনের জন্য কী কী নথি লাগবে?
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে রাজ্য সরকার খুব শীঘ্রই একটি নতুন অনলাইন পোর্টাল চালু করতে চলেছে। এই পোর্টালেই বেকার যুবক-যুবতীরা ঘরে বসে আবেদন করতে পারবেন।

নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে আবেদন করার জন্য প্রস্তুত রাখতে হবে নিচের প্রয়োজনীয় নথিগুলি:

বয়সের শংসাপত্র (Birth Certificate / Madhyamik Admit Card)

শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Educational Certificates)

স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের শংসাপত্র (Domicile Certificate)

আবেদনকারীর নিজস্ব সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Active Bank Account)

সরকারের তরফ থেকে পোর্টাল চালু এবং নির্দেশিকা জারির পরই আবেদনের শেষ তারিখ ও বিস্তারিত নিয়মাবলী জানা যাবে।