আর ধর্মের ভিত্তিতে নয়, আজ থেকেই সরাসরি টাকা পাবে মেধাবী ছাত্রছাত্রীরা! মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঐতিহাসিক ঘোষণা

রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে বিশেষ ভাতার পরিবর্তে রাজ্যের মেধাবী ও আর্থিকভবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য চালু হচ্ছে ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’। আজ থেকেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় আর্থিক সুবিধা পাবেন।

নবান্ন সূত্রে জানা গেছে, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে এবং সমস্ত যোগ্য পড়ুয়ার কাছে সমান সুযোগ পৌঁছে দিতেই এই বড় প্রশাসনিক রদবদল করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মেধা এবং যোগ্যতাই হবে এই বৃত্তির একমাত্র মাপকাঠি। কোনো ধর্মীয় পরিচিতি দেখে নয়, বরং ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি নিষ্ঠা ও অর্থনৈতিক পরিস্থিতি বিচার করেই সরকারি অনুদান দেওয়া হবে।

কারা পাবেন এই স্কলারশিপ? এই প্রকল্পের আওতায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) স্তরের যোগ্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী, পূর্ববর্তী পরীক্ষায় নির্দিষ্ট শতাংশ নম্বর এবং পারিবারিক আয়ের সীমা বজায় থাকলে যে কোনো সাধারণ মেধাবী পড়ুয়াই এই বৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদন পদ্ধতি আজ থেকেই এই স্কলারশিপের সরকারি পোর্টাল খুলে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র, যেমন—পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, পারিবারিক আয়ের শংসাপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের আবেদনপত্র খতিয়ে দেখে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Editor001
  • Editor001