রোদের তেজে নাজেহাল দশা, স্বস্তি দিতে বড় পদক্ষেপ নতুন সরকারের! ছুটির মেয়াদ নিয়ে এল ব্রেকিং আপডেট

দক্ষিণবঙ্গ জুড়ে ফের চড়ছে পারদ। মাঝের কয়েকদিন কালবৈশাখীর জেরে আবহাওয়া কিছুটা মনোরম থাকলেও, বর্তমানে রোদের তেজে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। এই হাঁসফাঁস করা গরমের হাত থেকে পড়ুয়াদের রেহাই দিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন সরকার। স্কুলগুলিতে গরমের ছুটির (Summer Vacation) মেয়াদ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

৩১ মে পর্যন্ত ছুটি, জারি হলো বিজ্ঞপ্তি
সরকারি সূত্রে খবর, আগে গরমের ছুটির যে সময়সীমা ছিল, নতুন সরকারের তরফে তা বাড়ানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। অর্থাৎ, চলতি মে মাসের প্রায় পুরোটা জুড়েই ছুটিতে থাকতে পারবে পড়ুয়ারা। ১ জুন থেকে পুনরায় পঠন-পাঠন শুরু হবে। ইতিমধ্য়েই এই সংক্রান্ত নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও বৃষ্টির দেখা নেই। ফলে রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। ছোটদের শারীরিক অবস্থার কথা চিন্তা করেই এই ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল। সরকারের এই ঘোষণায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে স্বস্তির ছায়া নেমে এসেছে।

এক নজরে আজকের শিক্ষা সংক্রান্ত আপডেট
গরমের ছুটির এই বড় খবরের পাশাপাশি আজ নজরে রয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট: আজ সকাল ১০টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবে সংসদ। বেলা ১১টা থেকে পরীক্ষার্থীরা result.wb.gov.in পোর্টালে রেজাল্ট দেখতে পাবেন।

সিবিএসই আপডেট: গতকালই প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল। সংশ্লিষ্ট পড়ুয়ারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড দেখে নিতে পারছেন।

এছাড়াও প্রশাসনিক স্তরে আরও কড়াকড়ি শুরু হয়েছে। রাজ্যে বাইক দৌরাত্ম্য কমাতে হেলমেট পরা বাধ্যতামূলক করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে নয়া সরকার। অন্যদিকে, রাজনৈতিক পট পরিবর্তনের আবহে মহিলা কমিশনের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।