বিয়ের মরশুমের বারোটা বাজল! রেকর্ড উচ্চতায় সোনা-রুপো, আজ ১ ভরি কিনতে কত খরচ? চমকে যাবেন রেট দেখে

মে মাসের মাঝামাঝিও স্বস্তি নেই সোনা ও রুপোর বাজারে। বিয়ের মরশুম চলায় গয়না কেনার চাহিদা তুঙ্গে, কিন্তু তার মধ্যেই মধ্যবিত্তের পকেটে টান দিচ্ছে হলুদ ধাতুর আকাশছোঁয়া দর। ভারতে সোনা কেনা বা উপহার দেওয়া কেবল আভিজাত্য নয়, বরং একটি শুভ রীতি। পাশাপাশি বিনিয়োগের সেরা মাধ্যম হিসেবেও অনেকে সোনাকে বেছে নেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সোনা কেনা যেন এক প্রকার স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে।
আপনি কি আজ গয়না বা সোনার বার কেনার পরিকল্পনা করছেন? তবে দোকানে যাওয়ার আগে অবশ্যই আজকের লেটেস্ট রেট মিলিয়ে নিন।
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম:
গয়না তৈরির জন্য মূলত ২২ ক্যারেট সোনাই পছন্দ করেন ক্রেতারা। আজ বাজারে এর দাম দাঁড়িয়েছে:
১ গ্রাম: ১৫,৩৬০ টাকা।
১০ গ্রাম: ১,৫৩,৬০০ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনার দাম:
যারা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনেন, তাঁদের প্রথম পছন্দ ২৪ ক্যারেট বা পাকা সোনা। আজ এর দর:
১ গ্রাম: ১৬,১৬০ টাকা।
১০ গ্রাম: ১,৬১,৬০০ টাকা।
পাশাপাশি ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ক্ষেত্রে ১০ গ্রামের দাম আজ ১,৬০,৮০০ টাকা ধার্য করা হয়েছে।
রুপোর বাজারের হালহকিকত:
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। আজ খুচরো রুপো ও রুপোর বাটের দাম নিম্নরূপ:
১০০ গ্রাম খুচরো রুপো: ২৮,৭৩৫ টাকা।
১ কেজি খুচরো রুপো: ২,৮৭,৩৫০ টাকা।
১ কেজি রুপোর বাট: ২,৮৭,২৫০ টাকা।
সোনা কেনার আগে যা মনে রাখবেন:
সোনা কেনার সময় ঠকে না যেতে চাইলে অবশ্যই গয়নার গায়ে হলমার্ক চিহ্ন, হলমার্কিং-এর সাল এবং ক্যারেট দেখে নিন। এছাড়া ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)-এর স্ট্যাম্প আছে কি না তা যাচাই করা অত্যন্ত জরুরি। এই সার্টিফিকেট নিশ্চিত করে যে আপনি সঠিক মান ও ওজনের সোনা কিনছেন। বিশেষ করে সঞ্চয়ের জন্য যারা সোনা কিনছেন, তাঁদের সবসময় ২৪ ক্যারেট সোনা কেনাই লাভজনক।