কোচের ওপর ক্ষেপেছেন রোনালদোর প্রেমিকা, কিন্তু কেন?

বিশ্বসেরা পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ এটি। আর শেষ বিশ্বকাপে সোনালি ট্রফি ছুঁতে না পাড়ায় বেশ ভারাক্রান্ত হৃদয়ে রীতিমতো কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। মরক্কোর কাছে ১-০ গোলের হারটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ফুটবলার।
এদিকে প্রিয় ফুটবল তারকার এমন কান্না নিতে পারছেন না ভক্তরাও। এর দায় ছুড়ছেন পর্তুগাল ফুটবল দলের কোচ ফার্নান্দো সান্তোসের দিকে। কারণ, টানা তিন ম্যাচ মাঠের বাইরে বসিয়ে রেখেছিলেন রোনালদোকে। ম্যাচে মরক্কোর কাছে এক গোল হজম করার পর যখন দল একেবারেই দিশেহারা হয়ে পরে, তখন সিআর সেভেনকে মাঠে নামান তিনি। কিন্তু শেষ সময়ে অনেকবার আক্রমণ করার পরেও জয় নিশ্চিত করতে পারেননি বিশ্বসেরা এ ফুটবলার।

এদিকে ভক্তদের সঙ্গে একমত পোষণ করেন রোনালদোর প্রেমিকা, মডেল ও নৃত্যশিল্পী জর্জিনা রদ্রিগেজ। নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে কোচকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।

জর্জিনা ওই পোস্টে লিখেছেন, ম্যাচে আজ তোমার কোচ বা প্রিয় বন্ধু একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তুমি তাকে ভীষণ সম্মান করো, আমি প্রায়ই তার প্রশংসা শুনি তোমার মুখে। আর সেই ব্যক্তি আজ ম্যাচের শেষ বেলায় তোমাকে মাঠে নামিয়েছেন। কিন্তু শেষ সময়ে নেমেও তুমি খেলায় কতটা পরিবর্তন এনেছিলে, তা সারাবিশ্ব দেখেছে। কিন্তু ততক্ষণে ম্যাচে অনেক দেরি হয়ে গেছে।

তিনি আরো লিখেছেন, তোমার মতো একজন বিশ্বসেরা ফুটবলারকে এভাবে উপেক্ষা করা যায় নাকি! তিনি (কোচ) ম্যাচে তার সেরা অস্ত্রকেই ব্যবহার করতে পারেননি। তাই এমন কারও পাশে গিয়ে তোমার দাঁড়ানো উচিত নয়, যে কখনই তোমার যোগ্য না। জীবন আমাদেরকে প্রতিদিন নতুন নতুন অনেক শিক্ষা দেয়। আজও আমরা হেরে যাইনি, আবার নতুন কিছু শিখলাম।

জর্জিনার পোস্টটি দেখে নেটিজেনদের সেই ক্ষোভ যেন বৃষ্টির মতো ঝড়ে পড়ছে কোচ ফার্নান্দো সান্তোসের ওপর। যেকোনো পরিস্থিতিতেই রোনালদোর পাশে থাকেন প্রেমিকা জর্জিনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রেমিকের চোখের জল দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই সেই ক্ষোভ ঝাড়লেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *