সোনা কিনলেই হবে না, ট্যাক্সের এই ‘গোপন’ অংক না জানলে পস্তাতে হবে! গয়না না কি বন্ড— কোথায় লাভ বেশি?

অক্ষয় তৃতীয়া হোক বা বিয়ের মরসুম— বাঙালির বিনিয়োগের তালিকায় প্রথম নামটাই হলো সোনা। তবে বর্তমানে সোনা কেনার ধরন বদলেছে। এখন আর শুধু গয়না নয়, মানুষ ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ডেও বিনিয়োগ করছেন। কিন্তু বিনিয়োগের মাধ্যম বদলালে বদলে যায় ট্যাক্সের নিয়মও। বিক্রির সময় আয়কর দপ্তরের কোপ এড়াতে এই চারটি নিয়ম আজই মাথায় রাখুন:
১. ফিজিক্যাল গোল্ড (গয়না, কয়েন বা বার): সশরীরে সোনা কিনে ঘরে রাখলে বা লকারে রাখলে বিক্রির সময় দুটি বিষয় মাথায় রাখতে হবে:
-
শর্ট টার্ম: যদি কেনার ২ বছরের মধ্যে সোনা বিক্রি করেন, তবে সেই লাভ আপনার মোট আয়ের সঙ্গে যোগ হবে এবং আপনার বর্তমান ট্যাক্স স্ল্যাব (৫%, ২০% বা ৩০%) অনুযায়ী কর দিতে হবে।
-
লং টার্ম: যদি ২ বছর পর বিক্রি করেন, তবে এটি দীর্ঘমেয়াদী মূলধনী লাভ হিসেবে গণ্য হবে এবং লাভের ওপর সরাসরি ১২.৫% ট্যাক্স দিতে হবে। মনে রাখবেন, আগে যে ইনডেক্সেশন বা মুদ্রাস্ফীতির সুবিধা পাওয়া যেত, তা এখন আর নেই।
২. গোল্ড ইটিএফ (Gold ETF): শেয়ার বাজারের মাধ্যমে সোনা কেনা বা গোল্ড ইটিএফ-এর ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা।
-
কেনার ১ বছরের মধ্যে বিক্রি করলে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে।
-
কিন্তু ১ বছর পার হয়ে গেলে লাভের ওপর সরাসরি ১২.৫% হারে ট্যাক্স কার্যকর হবে।
৩. ডিজিটাল গোল্ড (PhonePe, Google Pay বা পেমেন্ট অ্যাপ): স্মার্টফোনের অ্যাপ দিয়ে সোনা কেনা এখন খুব সহজ। তবে এর ট্যাক্সের নিয়ম অনেকটা ফিজিক্যাল গোল্ডের মতোই।
-
২ বছরের কম সময় ধরে রাখলে আপনার আয়ের স্ল্যাব অনুযায়ী ট্যাক্স।
-
২ বছরের বেশি সময় পর বিক্রি করলে সরাসরি ১২.৫% কর।
৪. সোভেরেন গোল্ড বন্ড (SGB): বিনিয়োগকারীদের জন্য এটিই বর্তমানে সবথেকে আকর্ষণীয় বিকল্প। কেন?
-
সুদ: এখানে সরকার বছরে ২.৫% হারে নিশ্চিত সুদ দেয়, যা আপনার আয়ের সঙ্গে যোগ হয় এবং স্ল্যাব অনুযায়ী ট্যাক্স লাগে।
-
মেগা ছাড়: সবথেকে বড় সুবিধা হলো, আপনি যদি এই বন্ডটি পূর্ণ মেয়াদ অর্থাৎ ৮ বছর পর্যন্ত ধরে রাখেন, তবে ম্যাচিউরিটির সময় লাভের ওপর একটি টাকাও ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স বাঁচানোর এর চেয়ে ভালো উপায় সোনায় আর নেই।
সংপাদকীয় টিপস: সোনা কেনা যতটা সহজ, ট্যাক্সের হিসেব না বুঝলে তা বিক্রি করা ততটাই কঠিন হতে পারে। তাই বড় অঙ্কের বিনিয়োগের আগে দেখে নিন আপনি কত সময়ের জন্য টাকা রাখছেন। যদি লক্ষ্য হয় দীর্ঘমেয়াদী সঞ্চয়, তবে গোল্ড বন্ড বা এসজিবি হতে পারে আপনার সেরা বাজি!