গাড়ির ফুয়েল ট্যাঙ্কে এবার থাকবে ৮৫ শতাংশ মদ! পেট্রোলে বড় বদল আনতে খসড়া প্রকাশ করল সরকার!

২০২৫ সালের মধ্যে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলার পর, এবার আরও বড় লক্ষ্যের দিকে পা বাড়াল ভারত সরকার। এবার পেট্রোলে ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর (E85) পথে হাঁটতে চলেছে কেন্দ্র। সম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের (MoRTH) পক্ষ থেকে এই বিষয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে।
কেন এই বড় সিদ্ধান্ত? বিদেশের তেলের ওপর নির্ভরতা কমাতে এবং পরিবেশ দূষণ রুখতে ইথানল ব্লেন্ডিং বা ইথানল মিশ্রণকে তুরুপের তাস করতে চাইছে মোদী সরকার। খসড়া অনুযায়ী, ইথানলের পরিমাণ বাড়িয়ে ৮৫ শতাংশ (E85) এবং ক্ষেত্রবিশেষে ১০০ শতাংশ (E100) করার পরিকল্পনা রয়েছে। এর ফলে শুধু যে আমদানিকৃত অপরিশোধিত তেলের বিল কমবে তাই নয়, দেশের কৃষকরাও আখ ও শস্য থেকে ইথানল তৈরি করে লাভবান হবেন।
সাধারণ মানুষের গাড়িতে এর প্রভাব কী? ইথানলের পরিমাণ ৮৫ শতাংশ হলে সাধারণ পেট্রোল চালিত ইঞ্জিনে কিছু যান্ত্রিক পরিবর্তন প্রয়োজন। এর জন্য বাজারে আসবে ‘ফ্লেক্স-ফুয়েল ভেহিকেল’ (Flex-Fuel Vehicles)। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ইতিমধ্যেই গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে এমন ইঞ্জিন তৈরির নির্দেশ দিয়েছেন যা ১০০ শতাংশ ইথানলেও অনায়াসেই চলতে পারবে।
কবে থেকে কার্যকর হবে? কেন্দ্রীয় সরকারের এই খসড়া বিজ্ঞপ্তির ওপর আগামী ৩০ দিন পর্যন্ত সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ মহল তাদের মতামত জানাতে পারবেন। সব দিক খতিয়ে দেখার পরেই চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে। মনে করা হচ্ছে, ২০২৬ সালের শেষের দিক থেকেই ধাপে ধাপে দেশের বড় শহরগুলোতে এই ‘E85’ জ্বালানি মিলতে শুরু করবে।
ডেইলিয়ান্ট স্পেশাল ফ্যাক্টস:
-
বর্তমানে ভারতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল (E20) বাধ্যতামূলক করা হয়েছে।
-
৮৫% ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে কার্বন নির্গমন কয়েক গুণ কমে যাবে।
-
জ্বালানির দাম সাধারণ পেট্রোলের তুলনায় অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে।