পাকিস্তানে ফের ‘অজানা’ আতঙ্ক! খতম হাফিজ সইদের আরও এক ঘনিষ্ঠ, ধড়াস ধড়াস বুক কাঁপছে লস্করের!

পাকিস্তানে সক্রিয় থাকা জঙ্গি সংগঠনগুলোর জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক খতম হচ্ছে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষ নামগুলো। এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে অজানা বন্দুকধারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল লস্কর-ই-তৈবার টপ কমান্ডার এবং হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ শেখ ইউসুফ আফ্রিদি

পালাবার সুযোগটুকুও দেয়নি হামলাকারীরা

সূত্রের খবর, খাইবার পাখতুনখোয়া এলাকায় আগে থেকেই ওত পেতে ছিল হামলাকারীরা। শেখ ইউসুফকে দেখা মাত্রই তাঁর উপর একের পর এক গুলি চালায় তারা। বাঁচার বিন্দুমাত্র সুযোগ দেওয়া হয়নি লস্করের এই শীর্ষ নেতাকে। কাজ শেষ করে অবলীলায় ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ঘাতকরা। বর্তমানে গোটা এলাকা ঘিরে নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করলেও, হামলাকারীদের কোনো হদিশ মেলেনি।

রহস্যময় ‘অজানা’ হামলাকারী ও টার্গেট কিলিং

লস্কর-ই-তৈবার অন্দরে শেখ ইউসুফ অত্যন্ত প্রভাবশালী ছিল। বিশেষ করে জঙ্গি নিয়োগ এবং অপারেশনাল কাজে তার ভূমিকা ছিল প্রশ্নাতীত। পুলিশ এটিকে সুপরিকল্পিত ‘টার্গেট কিলিং’ হিসেবেই দেখছে। তবে মজার বিষয় হলো, কোনো সংগঠনই এই হত্যার দায় স্বীকার করেনি। গত কয়েক মাসে পাকিস্তানে যেভাবে একের পর এক জঙ্গি নেতার মৃত্যু হচ্ছে, তাতে পাক গোয়েন্দা সংস্থা ISI-এর কপালেও ভাঁজ পড়েছে।


গত কয়েক বছরে খতম হওয়া ১০ জন কুখ্যাত সন্ত্রাসবাদী

পাকিস্তানের মাটিতে গত কিছু দিনে ভারতের দুশমনদের পতনের তালিকাটা বেশ দীর্ঘ। দেখে নিন সেই ১০ জনের তালিকা যাদের মৃত্যুতে কেঁপে উঠেছিল পাকিস্তান:

নাম পরিচয় মৃত্যুর ধরন
শাহিদ লতিফ পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শিয়ালকোটের মসজিদে গুলি করে হত্যা।
পরমজিৎ সিং পঞ্জওয়াড় খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান লাহোরে মর্নিং ওয়াকে বাইক আরোহীদের গুলি।
আবু কাসিম কাশ্মীরি লস্করের টপ কমান্ডার রাওয়ালকোটে মসজিদের ভেতরে হত্যা।
হঞ্জলা আদনান হাফিজ সইদের ঘনিষ্ঠ লস্কর কমান্ডার করাচিতে বাড়ির বাইরে গুলি।
বশীর আহমদ পীর হিজবুল মুজাহিদিনের টপ কমান্ডার রাওয়ালপিন্ডিতে দোকানের সামনে হত্যা।
আক্রম গাজি লস্করের প্রধান রিক্রুটার খাইবার পাখতুনখোয়ায় গুলিতে মৃত্যু।
দাউদ মালিক মাসুদ আজহারের ঘনিষ্ঠ সহযোগী ওয়াজিরিস্তানে দিনে-দুপুরে গুলি।
খওয়াজা শাহিদ সুনজওয়ান হামলার মাস্টারমাইন্ড অপহরণের পর PoK-তে কাটা মাথা উদ্ধার।
সৈয়দ খালিদ রজা আল-বদ্র মুজাহিদিনের সাবেক কমান্ডার করাচিতে বাড়ির সামনে মাথায় গুলি।
কাইসার ফারুক লস্কর প্রতিষ্ঠাতা সদস্য করাচির ব্যস্ত এলাকায় জনসমক্ষে গুলি।

বারবার ‘অজানা বন্দুকধারী’দের এই হামলা প্রশ্ন তুলে দিচ্ছে—জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তানেই কি এবার তারা সবথেকে বেশি অসুরক্ষিত? শেখ ইউসুফ আফ্রিদির এই পতন লস্কর সাম্রাজ্যের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।