পুরনো জিমেইল আইডিতেই নতুন নাম! ২০ বছরের জেদ ছাড়ল গুগল, ইউজারনেম বদলানোর সুযোগ এবার আপনার হাতে

দীর্ঘ ২০ বছরের প্রথা ভাঙল টেক জায়ান্ট গুগল। ২০০৪ সালে জিমেইল (Gmail) লঞ্চ হওয়ার পর থেকে যা ছিল অসম্ভব, ২০২৬ সালের শেষে এসে সেটাই সম্ভব হতে চলেছে। এতদিন জিমেইল-এর ‘ডিসপ্লে নেম’ পাল্টানো গেলেও মূল ‘ইউজারনেম’ (@gmail.com এর আগের অংশ) বদলানো যেত না। কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি ইউজারের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে মাথা নোয়ালো সুন্দর পিচাইয়ের সংস্থা।

কেন এই ঐতিহাসিক বদল?
গুগলের প্রধান ভয় ছিল জালিয়াতি ও স্প্যামিং। একবার নাম পাল্টানোর সুযোগ দিলে কেউ প্রভাবশালী ব্যক্তির নামে ভুয়া আইডি বানিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে, এই আশঙ্কায় ইউজারনেম লক করে রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এআই (AI) প্রযুক্তির মাধ্যমে জালিয়াতি ধরার ক্ষমতা বাড়ায় এবং বিশেষ করে বিয়ের পর নারীদের পদবি পরিবর্তন বা ক্যারিয়ারের শুরুতে ‘আনপ্রফেশনাল’ নাম বদলে প্রফেশনাল মেইল আইডি পাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে এই নিষেধাজ্ঞা তুলে নিল গুগল।

নাম পাল্টানোর ৫টি কড়া নিয়ম:
গুগল নাম বদলানোর সুযোগ দিলেও রেখেছে কিছু বিশেষ শর্ত:
১. বছরে একবারই সুযোগ: আপনি বছরে মাত্র একবারই নিজের ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। একবার বদলালে পরবর্তী ৩৬৫ দিন আর কোনো পরিবর্তন করা যাবে না।
২. ৩০ দিনের সেফটি নেট: আপনার পুরনো আইডিটি নাম বদলানোর পর ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই সময়ে পুরনো আইডিতে আসা সমস্ত মেইল স্বয়ংক্রিয়ভাবে নতুন আইডিতে পৌঁছে যাবে।
৩. নিষিদ্ধ নাম: আপনি চাইলেই ‘Google’, ‘Admin’ বা কোনো সেলিব্রিটির নাম নিতে পারবেন না। আপত্তিকর শব্দও ব্লক থাকবে।
৪. সহজ পদ্ধতি: myaccount.google.com-এ গিয়ে ইউজারনেমের পাশের ‘Edit’ অপশনে ক্লিক করে ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমেই কাজ সারতে পারবেন। এর ফলে ড্রাইভ, ফটোস এবং ইউটিউব—সবই আপডেট হয়ে যাবে।
৫. পুরনো আইডির চিরবিদায়: ৩০ দিন পার হওয়ার পর আপনার পুরনো আইডিটি চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই ওই সময়ের মধ্যেই ব্যাংক বা অফিসে নতুন আইডি আপডেট করে নিতে হবে।

সবচেয়ে বেশি লাভ কাদের?
সবচেয়ে উপকৃত হবেন সেই মেয়েরা যাঁরা বিয়ের পর পদবি বদলেছেন। এছাড়া যারা স্কুল-কলেজ জীবনে ‘GamerOP’ বা ‘Pagludeewana’ টাইপ আইডি বানিয়েছিলেন, তাঁরা এখন সহজেই নিজেদের সিভিতে দেওয়ার মতো পেশাদার নাম (যেমন- rahul.sharma.cv@gmail.com) সেট করে নিতে পারবেন।

কবে আসছে এই ফিচার?
আমেরিকায় অক্টোবর ২০২৬ থেকে এই পরিষেবা শুরু হয়েছে। ভারতের জিমেইল ব্যবহারকারীরা ডিসেম্বর ২০২৬-এর মধ্যেই ফোনে এই আপডেট পেয়ে যাবেন। নিজের গুগল অ্যাকাউন্ট সেটিংসে নজর রাখুন, সুযোগ এলেই বদলে ফেলুন আপনার পুরনো পরিচয়!