সলমন খানকে চড়, সহ-প্রতিযোগীদের গায়ে প্রস্রাব! বিগ বসের ইতিহাসের সেই ‘ভয়ংকর’ সদস্যকে মনে আছে?

‘বিগ বস’-এর ঘরে বিতর্ক নতুন কিছু নয়। কিন্তু এমন একজন প্রতিযোগী এসেছিলেন, যাঁর কীর্তিতে খোদ সলমন খানও মেজাজ হারিয়েছিলেন। সলমন এবং শো-র নির্মাতা—উভয়কেই নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তিনি। সলমন খানকে ‘আইএসআই এজেন্ট’ বলা থেকে শুরু করে প্রতিযোগীদের গায়ে প্রস্রাব ছোঁড়া—কী করেননি তিনি! কথা হচ্ছে ‘বিগ বস ১০’-এর কুখ্যাত প্রতিযোগী স্বামী ওম-কে নিয়ে।

সহ-প্রতিযোগীদের ওপর প্রস্রাব নিক্ষেপ!
স্বামী ওমের আসল নাম বিনোদ ঝা। শো চলাকালীন একটি টাস্কে যা ঘটেছিল, তা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। টাস্ক নষ্ট করার জেদে তিনি একটি মগে প্রস্রাব করেন এবং তা সরাসরি ছুড়ে মারেন অন্য দুই প্রতিযোগী বানি জে এবং রোহন মেহরার ওপর। এই ঘটনার পর পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে স্বয়ং সলমন খান তাঁকে শো থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।

নিজেকে বলতেন ‘ভগবান’, শাহরুখকে নিয়ে অদ্ভুত দাবি: স্বামী ওম নিজেকে ‘ভগবান’ বলে দাবি করতেন। তাঁর দাবি ছিল, শাহরুখ খানকে নাকি তিনিই স্টার বানিয়েছেন! শো থেকে বেরোনোর পর যখন উত্তর ভারতে ভূমিকম্প হয়, তিনি অদ্ভুত দাবি করে বসেন যে—তাঁকে শো থেকে বের করায় ভগবান শিব রেগে গিয়ে পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন।

সলমন খানকে ‘আইএসআই এজেন্ট’ তকমা:
শো থেকে বেরোনোর পর তিনি সলমন খানের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সলমন খান আসলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর এজেন্ট। এমনকি তিনি এও দাবি করেছিলেন যে, নিউ ইয়ার সেলিব্রেশনের সময় স্মোকিং রুমে তিনি সলমন খানের গালে চড় মেরেছিলেন!

এখন কোথায় সেই বিতর্কিত স্বামী ওম?
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্যক্তি আর আমাদের মধ্যে নেই। ২০২১ সালে দিল্লিতে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ অসুস্থতার পর পক্ষাঘাত বা স্ট্রোকে আক্রান্ত হয়ে এইমস (AIIMS)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবে আসছে ‘বিগ বস ২০’?
বিতর্কিত প্রতিযোগীদের নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। এখনও পর্যন্ত ‘বিগ বস ২০’-এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে এবার নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ জুলাই মাসেই শুরু হতে পারে এই মেগা রিয়ালিটি শো।