গোপনে প্রেম করছেন নোরা ফাতেহি ও টেরেন্স! সত্যি কি তাই?

বলিউড কোরিওগ্রাফার টেরেন্স লুইস। গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড বেলি ড্যান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন তিনি।

এ বিষয়ে আরজে সিদ্ধার্থ কান্নান একটি সাক্ষাৎকারে টেরেন্সকে জিজ্ঞাসা করেন, তিনি নোরার সাথে ডেটিং করছেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন, ‘গোপন কথা গোপন থাকাই ভালো। তবে আমি আপনাকে ক্যামেরার বাইরে বলব।’

টেরেন্স এবং নোরা টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’ -এ সহ-বিচারক ছিলেন।

টেরেন্স জবাবে আরও বলেন, ‘আমি মনে করি আমরা পর্দায় দুর্দান্ত রসায়ন পেয়েছি। সবচেয়ে বড় কথা নোরা খুব ভালো মনের ব্যক্তি, বন্ধুসুলভ, পরিশ্রমী। আমাদের একটি সুন্দর সম্পর্ক রয়েছে।’

তবে এ বিষয়ে নোরা কিছু জানাননি।

বলি পারায় নোরা ফাতেহির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি ‘সত্যমেব জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে তার নাচের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমাতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন সালমান খানের ‘ভারত’ সিনেমাতেও।
নোরাকে সর্বশেষ গুরু রান্ধাওয়ার মিউজিক ভিডিও ‘ডান্স মেরি রানি’তে দেখা গেছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *