সুইমিংপুলে অন্তরঙ্গ ভিক্যাট, ক্যাটরিনা বললেন ‘আমি এবং আমার’

সুইমিংপুলের স্বচ্ছ জলে বুক পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছেন দু’জন। একে-অপরকে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। ঐ ছবির ক্যাপশনে লিখেছেন ‘আমি এবং আমার’।
না, এটা সিনেমার কোনো দৃশ্যে নয়। বাস্তবেই এমন রোম্যান্টিক সময় কাটিয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। কয়েক বছর গোপনে প্রেমের পর মালা বদল করেন তারা। রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়।

এদিকে বিবাহিত জীবন দারুণভাবেই উপভোগ করছেন ভিক্যাট। কখনো কৌশল পরিবারের রান্নাঘরে গিয়ে রান্না করছেন ক্যাট। সেই খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন ভিকি। আবার সুযোগ পেলেই একান্তে সময় কাটাচ্ছেন, ছবি তুলে শেয়ারও করছেন ভক্তদের সঙ্গে।

গত মার্চেই মালদ্বীপে ঘুরে এসেছেন ক্যাটরিনা ও ভিকি। সেটাই ছিল তাদের হানিমুন। হাজার দ্বীপের দেশটির সৌন্দর্যের মাঝে কয়েকটা দিন ডুবে ছিলেন দম্পতি।

এদিকে ক্যাটরিনা কাইফের হাতে বর্তমানে ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ রয়েছে। এতে তিনি জুটিবদ্ধ হয়েছেন সালমান খানের সঙ্গে। এ ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমা ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ সুপারহিট হয়েছিল।

অন্যদিকে ভিকি কৌশল ব্যস্ত আছেন কয়েকটি সিনেমার কাজ নিয়ে। এর মধ্যে রয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘গোবিন্দ নাম মেরা’ ইত্যাদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *