সোনার দাম ১.৪৫ লক্ষ পার! অক্ষয় তৃতীয়ার আগে আকাশছোঁয়া দর, রুপোও আড়াই লক্ষের উপরে

শেয়ার বাজারে চরম অস্থিরতা থাকলেও সোনা কিন্তু এখন বিনিয়োগকারীদের ‘সেফ হ্যাভেন’। গত কয়েকদিনের টালমাটাল পরিস্থিতি কাটিয়ে ১৬ এপ্রিল ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও।

আজকের সোনা ও রুপোর দর (জিএসটি ও মেকিং চার্জ বাদে):

ক্যারেট (Gold/Silver) ১ গ্রামের দাম ১০ গ্রামের দাম / ১ কেজির দাম
২৪ ক্যারেট সোনা ১৫,৩০০ টাকা ১,৫৩,০০০ টাকা
২২ ক্যারেট (৯১৬) সোনা ১৪,৫৩৫ টাকা ১,৪৫,৩৫০ টাকা
১৮ ক্যারেট সোনা ১১,৯৩৫ টাকা ১,১৯,৩৫০ টাকা
রুপো (প্রতি কেজি) ২৫৬.২১ টাকা (১ গ্রাম) ২,৫৬,২১৩ টাকা

গয়না বিক্রির হার:

আপনি যদি আজ পুরনো গয়না বিক্রি করতে যান, তবে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার বিনিময়ে পাবেন ১৩,৯২৩ টাকা

কেন এই দাম বৃদ্ধি?

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কেনা বাড়ছে। লগ্নিকারীরা মনে করছেন, আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে।

কেনাকাটার আগে সতর্ক থাকুন:

  • জিএসটি ও মেকিং চার্জ: উপরে দেওয়া দামগুলি বাজারমূল্য মাত্র। এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি এবং জুয়েলারি শোরুমের নির্ধারিত মেকিং চার্জ যোগ হবে।

  • হলমার্ক যাচাই: সোনা কেনার আগে অবশ্যই ‘বিআইএস হলমার্ক’ (BIS Hallmark) দেখে নিন। হলমার্কিং সোনার শুদ্ধতার গ্যারান্টি দেয়।