১০০ বছর পর বিরল যোগ! অক্ষয় তৃতীয়ায় তিন রাশির ভাগ্য খুলছে রাতারাতি, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে সম্পদ

অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনও ক্ষয় হয় না। ২০২৬ সালের অক্ষয় তৃতীয়া তিথি জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত বিরল এবং শক্তিশালী হতে চলেছে। এই বছর অক্ষয় তৃতীয়ায় সূর্য ও চন্দ্র—উভয় গ্রহই নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করবে, যা এই দিনটির আধ্যাত্মিক ও জাগতিক গুরুত্ব ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগের মতো শুভ যোগগুলি তৈরি হওয়ায় নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সোনালি সময়।

পঞ্জিকা অনুযায়ী, ১৯ এপ্রিল রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে। এই শুভ সময় চলবে পরদিন অর্থাৎ ২০ এপ্রিল সোমবার সকাল ৭টা ২৮ মিনিট পর্যন্ত। অক্ষয় তৃতীয়ায় ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন মেষ, বৃষ ও ধনু রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি: মেষ রাশির জন্য এই সময়টি চমৎকার। গজকেশরী যোগের প্রভাবে কর্মজীবনে অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে। নতুন চাকরি বা প্রমোশনের জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন গ্রাহক সমাগমে মুনাফার মুখ দেখবেন ব্যবসায়ীরা।

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য আয়ের নতুন উৎস খুলে যাবে। অক্ষয় যোগের শুভ প্রভাবে দীর্ঘদিনের আর্থিক অনটন দূর হতে শুরু করবে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে এবং ঊর্ধ্বতনদের পূর্ণ সমর্থন পাবেন। বেতন বৃদ্ধির সুখবরও আসতে পারে।

ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য এই দিনটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। যারা নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। বিশেষ করে সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা বড় কোনো পুরস্কার বা আর্থিক লাভ করতে পারেন। পদোন্নতির মাধ্যমে সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।