ব্যবসায় লাভ না কি নতুন বাধা? মকর ও কুম্ভ রাশির জন্য মঙ্গলবারের বিশেষ পূর্বাভাস

মঙ্গলবার গ্রহ-নক্ষত্রের বিশেষ বিন্যাসে শেষ ৬টি রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র প্রভাব নিয়ে আসছে। কারও জন্য উন্নতির নতুন পথ খুলে যাবে, আবার কাউকে সতর্ক থাকতে হবে পুরনো বিবাদ বা স্বাস্থ্য নিয়ে।

তুলা রাশি: বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। তবে পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা জরুরি। অবিবাহিতদের জীবনে নতুন সঙ্গীর আগমন ঘটতে পারে।

বৃশ্চিক রাশি: দিনটি স্বাভাবিক কাটলেও কর্মক্ষেত্রে কিছুটা হতাশা আসতে পারে। পুরনো ঋণ পরিশোধে সফল হবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

ধনু রাশি: ব্যবসায় গতি ফিরলেও খরচের বহর দুশ্চিন্তা বাড়াবে। লৌকিকতা বা লোকদেখানো খরচ থেকে দূরে থাকুন। কাজের প্রয়োজনে হঠাৎ ভ্রমণের যোগ রয়েছে।

মকর রাশি: ব্যস্ততার মধ্যে কাটবে দিনটি। সম্পত্তি কেনা-বেচার চুক্তি চূড়ান্ত হতে পারে। কঠোর পরিশ্রম করলেও আশানুরূপ ফল পেতে দেরি হতে পারে।

কুম্ভ রাশি: ব্যাংকিং সেক্টরে কর্মরতদের জন্য শুভ দিন। বসের প্রশংসা পাবেন এবং নতুন চাকরির খবর আসতে পারে। তবে মায়ের পুরনো অসুখ নিয়ে চিন্তায় থাকতে পারেন।

মীন রাশি: ভাগ্য আজ আপনার সহায়। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ রয়েছে। শ্বশুরবাড়ির থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তবে দাম্পত্য কলহ নিয়ে মনে কিছুটা উদ্বেগ থাকতে পারে।