“ভারতের হ্যান্ডশেক না করা খেলার জন্য ভালো নয়!” বিশ্বকাপের আগে বিস্ফোরক পাক অধিনায়ক সালমান আঘা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুললেন সালমান আলী আঘা। গত বছরের এশিয়া কাপে পহেলগাম জঙ্গি হামলার প্রতিবাদে ভারতীয় দল পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিল। সেই রেশ টেনেই আঘা বলেন, “আমরা এতে আহত নই, কিন্তু এটি ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়। শিশুরা আমাদের দেখে শেখে, আমরা রোল মডেল। আমাদের আচরণ এমন হওয়া উচিত নয়।”
উল্লেখ্য, পাকিস্তান সরকার আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করার নির্দেশ দিয়েছে। যদি এই বয়কট কার্যকর হয়, তবে পাকিস্তান বড়সড় নেট রান-রেট পেনাল্টির মুখে পড়বে এবং ২ পয়েন্ট হারাবে। সেক্ষেত্রে সুপার-ফোরে যেতে হলে ডাচ, আমেরিকা এবং নামিবিয়ার বিরুদ্ধে সবকটি ম্যাচ জেতা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। এই চাপ নিয়ে আঘা বলেন, “বাইরের বিষয় নিয়ে আমরা ভাবছি না। বাকি তিনটি ম্যাচ জিতলেই আমরা কোয়ালিফাই করব, তাই রান-রেট নিয়ে চিন্তা নেই।”