পুতিনকে থামিয়েছিলেন মোদী! পোল্যান্ডের মন্ত্রীর দাবিতে বিশ্বজুড়ে শোরগোল, কীভাবে রুখেছিলেন পরমাণু যুদ্ধ?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এক গোপন রহস্য ফাঁস করলেন পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলাদিস্লাও বার্তোশেভস্কি। তাঁর দাবি অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র’ (Tactical Nuclear Weapons) ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পুতিনের সঙ্গে কথা বলেন।
বার্তোশেভস্কি জানান, মোদী পুতিনকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ভারত এই ধরনের যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করে না। ভারত ও চিনের মতো বন্ধু রাষ্ট্রের আপত্তির মুখে পড়েই পুতিন শেষ মুহূর্তে পরমাণু হামলার পরিকল্পনা বাতিল করেন। পোলিশ মন্ত্রীর মতে, মোদীর এই দায়িত্বশীল এবং সময়োপযোগী পদক্ষেপ বিশ্বকে এক বড় বিপর্যয় থেকে রক্ষা করেছে। বর্তমানে ভারতকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ভূমিকা এখন অনস্বীকার্য।