প্রতিদিন ৫০০ টাকা দেবে সরকার! প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা নিতে এই ১৮টি শর্ত মানতেই হবে

দেশের ঐতিহ্যবাহী কারিগর ও শ্রমজীবী মানুষের ভাগ্য বদলাতে কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা’। এই প্রকল্পের আওতায় সরকার কেবল প্রশিক্ষণই দিচ্ছে না, বরং প্রশিক্ষণের দিনগুলিতে প্রতিদিন ৫০০ টাকা করে ভাতাও প্রদান করছে। বহু মানুষ এখনও এই প্রকল্পের সুবিধা ও আবেদনের সঠিক নিয়ম সম্পর্কে অবগত নন।
কারা এই প্রকল্পের যোগ্য? এই যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। মূলত ১৮টি নির্দিষ্ট পেশার সাথে যুক্ত কারিগররা এই সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছেন— রাজমিস্ত্রি, কামার, মুচি, দর্জি, নাপিত, মালাকার, ধোপা, রাজমিস্ত্রি, ভাস্কর এবং মাছ ধরার জাল প্রস্তুতকারক সহ আরও অনেকে। বংশ পরম্পরায় যারা এই কাজ করে আসছেন কিন্তু আধুনিক সরঞ্জামের অভাবে পিছিয়ে পড়েছেন, তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ।
প্রকল্পের প্রধান সুবিধাসমূহ:
-
দৈনিক ভাতা: দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যেখানে প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হয়।
-
টুলকিট সহায়তা: প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলকিট কেনার জন্য সরাসরি ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে সরকার।
-
সহজ শর্তে ঋণ: ব্যবসার প্রসারের জন্য প্রথম দফায় ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে (মেয়াদ ১৮ মাস)। এরপর দ্বিতীয় দফায় ৩০ মাসের জন্য আরও ২ লক্ষ টাকা ঋণের সুবিধা রয়েছে।
আগ্রহী কারিগররা অনলাইনের মাধ্যমে বা নিকটবর্তী সিএসসি (CSC) সেন্টারে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। স্বনির্ভর হওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।