হোলিকা দহনেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ! ৩ মার্চের মহাজাগতিক যোগে পাল্টে যাবে ৩ রাশির ভাগ্য

২০২৬ সালের শুরুতেই এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী ৩ মার্চ, মঙ্গলবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে। বিশেষ বিষয় হলো, এদিনই পালিত হবে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া। ফাল্গুন পূর্ণিমার এই তিথিতে বিকেল ৩:২০ মিনিটে গ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৬:৪৭ মিনিট পর্যন্ত। ভারতের কিছু কিছু অঞ্চলে এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হোলির দিনের এই চন্দ্রগ্রহণ নির্দিষ্ট কিছু রাশির জন্য আশীর্বাদ হয়ে আসতে চলেছে।

জ্যোতিষী অনিশ ব্যাসের মতে, এই চন্দ্রগ্রহণ এবং গ্রহের অবস্থান সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রভাবশালী কোনো ব্যক্তিত্বের সান্নিধ্য পেতে পারেন। কর্মজীবী মহিলারা তাঁদের ব্যবসায় অভাবনীয় সাফল্যের মুখ দেখবেন। অন্যদিকে, ধনু রাশির জাতকদের জন্য এই গ্রহণ প্রতিদিনের আয় বৃদ্ধির বার্তা নিয়ে আসছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যাশা পূরণ হবে এবং কোনো নির্দিষ্ট কাজের চেষ্টায় চমৎকার সাফল্য আসবে। মকর রাশির জাতকদের জন্যও এই সময়টি স্বপ্ন পূরণের। ফাল্গুন পূর্ণিমার এই গ্রহণ তাঁদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা বাস্তবায়িত করতে পারে। গ্রহণের এই প্রভাবে ৩ রাশির ভাগ্যে এক বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।