রকেটের গতিতে ছুটছে এই স্টক! ১০২০ কোটির মেগা অর্ডার পেতেই বিনিয়োগকারীদের পৌষ মাস!

মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের নজরে কাড়ল পরিকাঠামো খাতের জায়ান্ট সংস্থা ‘কেইসি ইন্টারন্যাশনাল’ (KEC International)। ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার আবহে সংস্থাটি ১০২০ কোটি টাকার একগুচ্ছ নতুন অর্ডার পাওয়ার কথা ঘোষণা করেছে। এই খবর চাউর হতেই বিএসই-তে (BSE) কোম্পানির শেয়ার আজ মুহূর্তের মধ্যে ৬ শতাংশের বেশি লাফিয়ে ৬৫৫ টাকায় পৌঁছে যায়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশাল অর্ডার এসেছে মূলত সিভিল, রেলওয়ে এবং কেবলস ব্যবসা থেকে। এর মধ্যে ভারতের একটি নামী স্বাস্থ্যসেবা সংস্থার মাল্টিস্পেশালিটি হাসপাতাল নির্মাণ এবং আমেরিকার বাজারে টাওয়ার ও হার্ডওয়্যার সরবরাহের বরাতও রয়েছে। চলতি অর্থবর্ষে কোম্পানির মোট অর্ডার বুক ২০,৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা এই শেয়ার নিয়ে অত্যন্ত ইতিবাচক।
আর্থিক স্বাস্থ্যের দিকে তাকালে দেখা যায়, ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা সামান্য কমলেও রাজস্ব ১২.২% বৃদ্ধি পেয়ে ৬,০০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে বাজার বিশ্লেষকদের একটি বড় অংশ এই শেয়ারটিকে ‘Buy’ রেটিং দিচ্ছেন। ২৩ জন নামী বিশ্লেষকের মধ্যে ২১ জনই শেয়ারটি কেনার পরামর্শ দিয়েছেন এবং এর টার্গেট প্রাইস ১০৮৪ টাকা পর্যন্ত ধরা হচ্ছে। বর্তমানে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য KEC International একটি শক্তিশালী বিকল্প হতে পারে।