২ লাখ টাকার শাড়িতে নজর কেড়েছেন আল্লু অর্জুনের স্ত্রী, মুহূর্তেই ভাইরাল ছবি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ব্যক্তিগত জীবনে স্নেহা রেড্ডির সঙ্গে ঘর বেঁধেছেন এই নায়ক। স্নেহা রেড্ডি শোবিজ অঙ্গনে কাজ করেন না। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব ফ্যাশন সচেতন স্নেহা। ইনস্টাগ্রামে তার অনুসারী ৮.৬ মিলিয়ন। এদিকে থেকে স্নেহার জনপ্রিয়তা অনেক তারকা অভিনেত্রীর চেয়েও বেশি।
স্নেহা তার ইনস্টাগ্রামে নানা বিষয় শেয়ার করে থাকেন। আল্লু অর্জুনের সঙ্গে কাটানো সময় থেকে শুরু করে পারিবারিক নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার ব্যয়বহুল একটি শাড়ি পরা ছবি পোস্ট করে চর্চায় রয়েছেন স্নেহা।

প্রকাশিত এ ছবিতে দেখা যায়, স্নেহার পরনে সিলভার রঙের শাড়ি। তার সঙ্গে ম্যাচ করে পরেছেন কর্ড অব সোল্ডার ব্লাউজ। গলায় হিরার নেকলেস। ঠোঁটে লিপস্টিক। এমন লুকে নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন স্নেহা। পাশাপাশি এ শাড়ির মূল্য নিয়ে দারুণ আলোচনা হচ্ছে।

স্নেহার শাড়িটি ডিজাইন করেছেন রিঝিম দাদু। বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এ শাড়ির মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা ।

২০১১ সালে স্নেহা রেড্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল্লু অর্জুন। ২০১৪ সালে এ দম্পতির ঘর আলো করে আসে প্রথম সন্তান আয়ান। ২০১৬ সালে তাদের সংসারে আশীর্বাদ হয়ে জন্ম নেয় মেয়ে আরহা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *