‘কুসুম’-এ বড় চমক! গাঙ্গুলী পরিবারে নতুন নায়িকার এন্ট্রি, তবে কি এবার পরকীয়া নাকি অন্য কোনো রহস্য?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’ (Kusum) বর্তমানে এক টানটান উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। দেবলীনার পর্দা ফাঁস করে তাকে জেলে পাঠালেও কুসুমের শান্তি খুব একটা স্থায়ী হচ্ছে না। কারণ, এবার ধারাবাহিকে প্রবেশ করতে চলেছে এক নতুন চরিত্র ‘মেঘা’। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রী রায়।
গল্পের মোড় অনুযায়ী, দেবলীনার ষড়যন্ত্র থেকে ইন্দ্রাণীকে বাঁচিয়ে পরিবারের সকলের মন জয় করে নিয়েছে মেঘা। এমনকি ইন্দ্রাণী দেবী এতটাই খুশি যে, তিনি মেঘার সঙ্গে নিজের ছেলে আয়ুষের বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও কুসুম আর আয়ুষের বিয়েটা বিজ্ঞাপনের খাতিরে হয়েছিল, কিন্তু মনে মনে কুসুম আয়ুষকে নিজের স্বামী বলেই মেনে নিয়েছে। ফলে মেঘার আগমনে কুসুমের সংসার এখন বড় সংকটের মুখে।
তবে গল্পের আসল টুইস্ট অন্য জায়গায়। জানা গিয়েছে, এই মেঘা আসলে জেলবন্দি দেবলীনার দিদি। সে কি সত্যিই ইন্দ্রাণীকে বাঁচাতে এসেছে, নাকি নিজের বোনের অপমানের বদলা নিতে গাঙ্গুলী বাড়িতে পা রাখল— সেটাই এখন দেখার। কুসুম কি পারবে মেঘার আসল উদ্দেশ্য সবার সামনে আনতে? উত্তরের অপেক্ষায় দর্শকরা।