ডেঙ্গু আক্রান্ত আবীর চট্টোপাধ্যায়, বর্তমানে কেমন আছেন অভিনেতা?

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রবিবার থেকে অভিনেতার শরীর অসুস্থ হয়ে পড়ায় সোমবার তার রক্ত পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাতেই জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি।

অভিনেতার পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, কিছু উপসর্গ থাকায় আবীরকে ডেঙ্গু পরীক্ষা করতে বলেন চিকিৎসক। সোমবার তার রক্ত পরীক্ষা করা হয়। এদিন রাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত।

বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। আপাতত জ্বর নেই, তবে শরীর বেশ দুর্বল। কিন্তু চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক। কোনো শুটিং শিডিউল ছিল না। তাই শুটিং বাতিলও হয়নি। তবে দুটি ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। সেগুলো বাতিল করতে হয়েছে।

উল্লেখ্য, এর আগে খবর আসে বলিউড সুপারস্টার সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারপর জানা গেল আবীরের ডেঙ্গু আক্রান্ত্রের কথা। দুই তারকার ভক্তরাই চাইবেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *