OMG! খাঁচা থেকে বের করতেই মহিলাকে কামড় দিলো বিশাল সাপ, দেখেনিন ভাইরাল ভিডিও

খাঁচায় বিশাল আকৃতির অজগরকে পুষছিলেন এক নারী। সেই খাঁচা থেকে বের করতেই মনিব নারীকে গিলে ফেলার চেষ্টা করছিল সাপটি। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে , ঘরের মধ্যে একটি কাচের খাঁচায় বিশাল অজগর ছিল। এক নারী তার কাছে গিয়ে খাঁচার মুখ খুললে সাপটি বেরিয়ে আসে। হঠাৎ নারীর হাতে ছোবল মেরে সাপটি। ‘পোষা’ সাপের এ আক্রমণ প্রত্যাশা করেননি। কিছু বোঝার আগেই সাপটি তার বিশাল শরীর দিয়ে ঐ নারীর হাত পেঁচিয়ে ধরে। ধীরে ধীরে খাঁচা থেকে পুরো বাইরে বেরিয়ে আসে সাপটি। নিজের শরীর দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলে নারীকে।

ভাগ্য ভালো থাকায় নারীকে সাহায্য করতে ছুটে আসেন এক ব্যক্তি। তিনি নানাভাবে সাপটিকে হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু অজগরের শক্তির সঙ্গে পেরে ওঠেননি। এক সময় দেখা যায়, হাত পেরিয়ে নারীর পা-ও জড়িয়ে ধরেছে সাপটি। নারী আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তার হাত থেকে রক্ত ঝরতেও দেখা গিয়েছে।

ভাইরাল ভিডিও দেখে নানা জনে নানা মন্তব্য করেছেন। কেউ কেউ বলেন, ‘হিংস্র জন্তুকে পোষ মানানোর চেষ্টার পরিণতি ভালো হয় না। কেউ আবার বলেন, নারী ভুলে গিয়েছিলেন সেটি একটি অজগর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *