প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের রেশ কাটতে না কাটতেই বছরের শেষ লগ্নে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ, সোমবার থেকে তিন দিনের এই মেগা সফর শুরু করছেন তিনি। রবিবার বিজেপির তরফ থেকে শাহের এই হাইভোল্টেজ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। দলীয় সূত্রের খবর, আজ ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সরাসরি সল্টলেকের বিজেপি কার্যালয়ে গিয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। রাত সাড়ে ৯টা নাগাদ তিনি সল্টলেকের হোটেল তাল কুটিরের উদ্দেশ্যে রওনা দেবেন। মূলত নির্বাচনী রণকৌশল সাজাতেই এই ঝটিকা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামিকাল, ৩০ ডিসেম্বর মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। সকাল ১১টা ৫০ মিনিটে হোটেল থেকে বেরিয়ে ‘অল্টএয়ার’-এ সাংবাদিক বৈঠক করবেন তিনি। দুপুর ২টোয় ফের সাংগঠনিক বৈঠক এবং বিকেল ৪টে নাগাদ মানিকতলা গোয়াবাগানে সমন্বয় বৈঠকে অংশ নেবেন শাহ। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনেও ব্যস্ত থাকবেন তিনি। সকালে ইসকন মন্দিরে দর্শন সেরে সায়েন্স সিটি অডিটরিয়ামে মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর বিকেল ৩টে ৪০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁর এই সফর ঘিরে গেরুয়া শিবিরে এখন চূড়ান্ত তৎপরতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের রেশ কাটতে না কাটতেই বছরের শেষ লগ্নে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ, সোমবার থেকে তিন দিনের এই মেগা সফর শুরু করছেন তিনি। রবিবার বিজেপির তরফ থেকে শাহের এই হাইভোল্টেজ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।
দলীয় সূত্রের খবর, আজ ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সরাসরি সল্টলেকের বিজেপি কার্যালয়ে গিয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। রাত সাড়ে ৯টা নাগাদ তিনি সল্টলেকের হোটেল তাল কুটিরের উদ্দেশ্যে রওনা দেবেন। মূলত নির্বাচনী রণকৌশল সাজাতেই এই ঝটিকা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।
আগামিকাল, ৩০ ডিসেম্বর মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। সকাল ১১টা ৫০ মিনিটে হোটেল থেকে বেরিয়ে ‘অল্টএয়ার’-এ সাংবাদিক বৈঠক করবেন তিনি। দুপুর ২টোয় ফের সাংগঠনিক বৈঠক এবং বিকেল ৪টে নাগাদ মানিকতলা গোয়াবাগানে সমন্বয় বৈঠকে অংশ নেবেন শাহ। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনেও ব্যস্ত থাকবেন তিনি। সকালে ইসকন মন্দিরে দর্শন সেরে সায়েন্স সিটি অডিটরিয়ামে মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর বিকেল ৩টে ৪০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁর এই সফর ঘিরে গেরুয়া শিবিরে এখন চূড়ান্ত তৎপরতা।