স্কুলের গণ্ডি পেরিয়েও কলেজমুখো হননি! ‘বাবরি মসজিদ’ গড়া হুমায়ুন কবীরের শিক্ষাগত যোগ্যতা কত জানেন?

তৃণমূল ছেড়ে নিজের দল গড়া হুমায়ুন কবীর রাজনীতির ময়দানে যতটা চনমনে, তাঁর শিক্ষাগত যোগ্যতার গ্রাফটি ততটাই সাদামাটা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, হুমায়ুন কবীর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। ২০১৩ সালে তিনি ‘ইন্ডিয়া কাউন্সিল ফর ওপেন স্কুল অফ মহারাষ্ট্র’ থেকে এই ডিগ্রি অর্জন করেন। স্কুলের পাঠ চুকিয়ে কলেজের গণ্ডি ছোঁয়া হয়নি তাঁর।
ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজে হাত দিয়েছিলেন হুমায়ুন। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর ও তাঁর স্ত্রীর নিজস্ব ব্যবসা রয়েছে। দীর্ঘদিন ধরে ঠিকাদারি (Contractor) ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। তাঁর দাবি, টাকার জন্য তাঁকে কখনও রাজনীতির ওপর নির্ভর করতে হয়নি। একসময় প্রণব মুখোপাধ্যায় বা অধীর চৌধুরীর মতো নেতাদের ঘনিষ্ঠ হুমায়ুন আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ছেন। বেলডাঙায় তাঁর স্বপ্নের ‘বাবরি মসজিদ’ প্রকল্পের জন্য কোটি কোটি টাকা অনুদান আসায় তাঁর রাজনৈতিক ওজন ফের নতুন করে অনুভূত হচ্ছে।