‘বন্ধু মোদির’ প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, ভারতকে ‘আশ্চর্যজনক দেশ’ উল্লেখ করে কৌশলগত অংশীদার বলল মার্কিন দূতাবাস

ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মোদির প্রশংসার পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ভারতকে আমেরিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করা হয়।
মার্কিন দূতাবাসের ‘এক্স’ পোস্ট
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এদিন ‘এক্স’ (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে ভারতকে ‘আশ্চর্যজনক দেশ’ এবং বিশ্বের সুপ্রাচীন সভ্যতা হিসেবে উল্লেখ করে একটি পোস্ট করা হয়েছে। পোস্টটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা তুলে ধরা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়: “বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার বিকাশ ক্ষেত্র হল ভারত। আশ্চর্য এই দেশ এবং আমেরিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের অসাধারণ বন্ধু। -প্রেসিডেন্ট জে ট্রাম্প”
কূটনৈতিক সম্পর্ক মসৃণ হওয়ার পথে
প্রসঙ্গত, বিগত ‘ট্যারিফ আবহের’ খরা কাটিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক ফের মসৃণতার দিকেই এগোচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ট্যারিফের বোঝা বৃদ্ধির ফলে একসময় যে তিক্ততা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে ট্রাম্প আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী বছরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দু’দেশের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিলমোহর বা ঘোষণা করা হয়নি।