মেসির অনুষ্ঠানে ভাঙচুর, ‘যারা বোতল ছুড়েছে, তারা অরূপ বিশ্বাসের লোক’, তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের

ফুটবল আইকন লিওনেল মেসির কলকাতা সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট চরম বিশৃঙ্খলা, ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মেসিকে সঠিকভাবে দেখতে না পেয়ে ভক্তরা ক্ষোভে যে তাণ্ডব চালায়, সেই ইস্যুতে তিনি চরম কটাক্ষ করে মন্তব্য করেন যে, “তৃণমূল সরকার মেসিকে ‘Mess’ করে ছাড়ল।”
সাংবাদিকদের কাছে সুকান্ত মজুমদার সরাসরি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলে অভিযোগ করেন। তিনি বলেন, “যারা বোতল ছুড়েছে, তারা অরূপ বিশ্বাসের লোক।” তাঁর অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানের অব্যবস্থার জন্য মন্ত্রী এবং তাঁর অনুগামীরাই দায়ী।
বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, গোটা বিষয়টি তৃণমূলের কু-শাসনের প্রতিফলন। এই বিশৃঙ্খলার কারণে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।