আজই শেষ এনুমারেশন ফর্ম জমা! বাংলার ভাগ্য নির্ধারণ, অথচ ৫ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে কেন সময় বাড়াল নির্বাচন কমিশন?

বাংলা-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ চলছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর। সেই সময়সীমা বাড়বে কি না, এই নিয়ে যে জল্পনা ছিল, দিন শেষের আগেই তা মিটে গেল। নির্বাচন কমিশন ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ালেও সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই।এসআইআর-এর সময়সীমা পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সীমা-সহ রাজ্যগুলো হলো:রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলসংশোধিত সময়সীমাতামিলনাড়ু১৪ ডিসেম্বরগুজরাট১৪ ডিসেম্বরমধ্যপ্রদেশ১৮ ডিসেম্বরছত্তিশগড়১৮ ডিসেম্বরউত্তরপ্রদেশ২৬ ডিসেম্বরআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১৮ ডিসেম্বরঅর্থাৎ, এই সংশোধিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বিশেষ নিবিড় সংশোধন পর্ব এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলবে।খসড়া তালিকা প্রকাশের তারিখও পরিবর্তিতসংশ্লিষ্ট রাজ্যগুলিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের সংশোধিত তারিখগুলোও ঘোষণা করেছে কমিশন:তামিলনাড়ু ও গুজরাটের জন্য: ১৯ ডিসেম্বরমধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য: ২৩ ডিসেম্বরউত্তর প্রদেশের জন্য: ৩১ ডিসেম্বরঅন্যদিকে, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা আজ, ১১ ডিসেম্বরই শেষ হয়েছে বলে কমিশনের এদিনের নির্দেশের পর স্পষ্ট হয়েছে। এর আগে কেরলকেও এনুমারেশন ফর্ম জমার ক্ষেত্রে বাড়তি সময় দেওয়া হয়েছিল।উল্লেখ্য, কমিশন শুরুতে বিজ্ঞপ্তি দিয়েছিল যে, ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে। পরবর্তীতে সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়। এরপর রাজ্যগুলির বাড়তি সময়ের প্রয়োজন আছে কি না, তা জানতে চাওয়ার পরই কমিশন এই ছয়টি ক্ষেত্রে সময় বৃদ্ধির ঘোষণা করল, যেখানে বাংলার জন্য কোনো বাড়তি সময় দেওয়া হলো না।