অষ্টম বেতন কমিশন নিয়ে বড় তথ্য, উপকৃত হবেন ৫০ লাখ কর্মী, ৬৯ লাখ পেনশনভোগী; কবে হবে ঘোষণা?

অষ্টম বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশে মোট ৫০.১৪ লাখ কেন্দ্রীয় সরকারী কর্মচারী কাজ করছেন। এছাড়া আছেন প্রায় ৬৯ লাখ পেনশনভোগী, যাঁরা অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ফলে সরাসরি উপকৃত হবেন।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সাংসদরা অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের তারিখ, টার্মস অফ রেফারেন্স (ToR), বাজেটে তহবিল বরাদ্দ এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন।

কবে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন?

প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তাঁর জবাবে স্পষ্ট করে দিয়েছেন:

সুপারিশ জমা: অষ্টম বেতন কমিশন গঠনের পর ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে।

কার্যকরের দিনক্ষণ: সেইমতো অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

২০২৬ সালের ১ জানুয়ারি: ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিনা, সে বিষয়ে সরকার এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

অর্থাৎ, অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এবং এটি কার্যকর করার দিনক্ষণ নিয়ে কেন্দ্র সরকার এখনও কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি।

Dipak Barman01
  • Dipak Barman01