আগামী বছরেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা! মুখ খুললেন অভিনেতা

ব্যতিক্রম কেবল রিচা চাড্ডা ও আলী ফজল জুটি। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসা দুই তারকা তাঁদের প্রেম, বিয়ে নিয়ে লুকোচুরি করেননি। আলিয়া ও রণবীর কাপুরও পরের দিকে খোলামেলাভাবে তাঁদের প্রেম নিয়ে কথা বলেছেন। তবে দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, আনুশকা শর্মা-বিরাট কোহলি বা সর্বশেষ ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলদের কেউই তাঁদের প্রেম নিয়ে মুখ খোলেননি। নিজেদের প্রেমের ব্যাপারটি খোলাসা করেছেন একেবারে বিয়ের পর। কিন্তু তাতে কী? সম্পর্ক শুরুর পর থেকেই ভারতীয় গণমাধ্যম নিয়মিত তাঁদের প্রেম নিয়ে খবর করেছে। কোথায় দেখা করলেন, কোনো রেস্তোরাঁয় খেতে খেলেন—বাদ যায়নি কিছুই।

প্রেম, বিয়ের খবর যে লুকিয়ে রাখা যায় না, সেটা বুঝলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিছুদিন ধরেই কিয়ারা আদভানির সঙ্গে তাঁর প্রেমের খবর গুঞ্জন নিয়ে অনেক খবর হয়েছে। প্রথম দিকে কিয়ারা-সিদ্ধার্থের কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। পরের দিকে সুর কিছুটা নরম করেছেন। কিছুদিন আগে করণ জোহরের শোতে কিয়ারা স্বীকার করেছেন, সিদ্ধার্থ তাঁর ‘বন্ধুর চেয়ে বেশি কিছু’।

নতুন করে এই দুই তারকাকে নিয়ে খবর—আগামী বছরই বিয়ে করছেন তাঁরা। গতকাল বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে, ২০২৩ সালের এপ্রিলে দিল্লিতে বিয়ে করবেন সিদ্ধার্থ ও কিয়ারা। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ‘শেরশাহ’ জুটি। বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ। তিনি বলেন, ‘এখন কোনো কিছু লুকিয়ে করা মুশকিল।’
সিদ্ধার্থ বলেন, ‘এখন কোনো বিষয় গোপন রাখা কঠিন। আজ নয়তো কাল, সেটা প্রকাশ্যে আসবেই।’

তবে সম্পর্ক নিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন গুঞ্জনে অভ্যস্ত হয়ে গেছেন অভিনেতা। তিনি বলেন, ‘দশ বছর ধরে কাজ করার পর এসব নিয়ে আর মাথা ঘামাই না। যদি আমি বিয়ে করি, এখনকার দিনে সেটা গোপন রাখা খুবই কঠিন। আমরা বুঝে গেছি কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পাবেই।’
সামনে সিদ্ধার্থকে দেখা যাবে ‘থ্যাংক গড’ ছবিতে। যে ছবিতে তাঁর সঙ্গে আছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *