১৫ বছরে বাড়েনি বেতন! কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সুপারভাইজারদের বিক্ষোভ, হাই অ্যালার্ট জারি

দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনের সামনে অবস্থান-বিক্ষোভে বসলেন সুপারভাইজারদের একাংশ (Supervisor Protest at Kalighat)। বেতন না বাড়া, সরকারি স্বীকৃতি না মেলা এবং স্থায়ী চাকরির নিশ্চয়তা না থাকার মতো দীর্ঘ ১৫ বছরের অবহেলার বিরুদ্ধে তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। তাঁদের দাবি, স্বাস্থ্য-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে মাঠপর্যায়ে যাঁরা নিরলস কাজ করে চলেছেন, তাঁদের ন্যূনতম সম্মানটুকুও জুটছে না।
সোমবার সকাল থেকেই সুপারভাইজারদের একাংশ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের (Supervisor Protest at Kalighat) অতি-সংবেদনশীল এলাকার সামনে বিক্ষোভে বসেন। ‘হাই অ্যালার্ট’ জোন হওয়ায় বিক্ষোভের খবর পাওয়া মাত্রই কলকাতা পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, তার জন্য পুলিশ বারবার বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে।
তবে নিজেদের দাবি নিয়ে অনড় থাকেন আন্দোলনকারীরা। তাঁদের প্রধান অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে তাঁদের সাম্মানিক এক পয়সাও বাড়ানো হয়নি। মাত্র ৬,৫০০ টাকার উপর ভরসা করে কোনোমতে তাঁদের সংসার চালাতে হয়। পাশাপাশি নেই সরকারি স্বীকৃতি, নেই চাকরির নিরাপত্তা। বিক্ষোভকারীদের একজন বলেন, “মুখ্যমন্ত্রীর বিরোধিতা আমাদের উদ্দেশ্য নয়। আমরা এসেছি তাঁর কাছে আমাদের অস্তিত্বকে মনে করিয়ে দিতে। আমাদের দাবি খুব সহজ।”
সুপারভাইজারদের মূল দাবিগুলি:
সোমবার কালীঘাটে বিক্ষোভ (Supervisor Protest at Kalighat) চলাকালীন সুপারভাইজাররা তাঁদের মূল দাবিগুলি তুলে ধরেন:
সাম্মানিক (Honorarium) অবিলম্বে বাড়াতে হবে।
সরকারি স্বীকৃতি দিতে হবে।
অবসরের আগে কেউ অসুস্থ হয়ে পড়লে সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে।
অবসরের পরে উপযুক্ত ভাতা (Pension) নিশ্চিত করতে হবে।
এদিনের বিক্ষোভের (Supervisor Protest at Kalighat) কারণে কালীঘাট এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচলও বিঘ্নিত হয়। পরে পুলিশ ও সুপারভাইজারদের প্রতিনিধি দলের মধ্যে কথা হয়। তবে তাঁদের দাবি আদায় হবে কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি।