মহেশ বাবু-প্রিয়াঙ্কাকে নিয়ে এসএস রাজামৌলির মেগা প্রকল্প ‘বারাণসী’-এর টিজার লঞ্চ, প্রশংসায় ভাসালেন নিক জোনাস!

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এসএস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি **”বারাণসী”-**এর টিজার অবশেষে লঞ্চ হলো। ২০২৭ সালে মুক্তি পেতে চলা এই গ্র্যান্ড ছবির প্রথম ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হায়দ্রাবাদের এক জাঁকজমকপূর্ণ লাইভ ইভেন্টে এই টিজার প্রকাশ করা হয়।
প্রিয়াঙ্কার ‘দেশী গার্ল’ লুকে মুগ্ধ নিক:
টিজারের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক সামনে আসতেই হইচই শুরু হয়। হলুদ শাড়িতে, হাতে রিভলভার— ‘দেশী গার্ল’-এর এমন ভিন্ন রূপে ভারতীয় ছবিতে প্রত্যাবর্তনে সকলেই দারুণ উৎসাহী। টিজার লঞ্চের দিনের প্রিয়াঙ্কার সাজ দেখে মুগ্ধ হয়ে তাঁর স্বামী নিক জোনাস ইনস্টাগ্রামে লেখেন, “সবার হয়ে আমি বলে দিচ্ছি, অপূর্ব!” সাদা শাড়িতে সেদিন অন্যরকম দেখাচ্ছিল প্রিয়াঙ্কাকে।
টিজারে মহেশ বাবু ও হনুমানের আভাস:
টিজার শুরু হয় বারাণসী শহরের এক ঝলক দিয়ে, যেখানে ঋষিরা যজ্ঞ করছেন। সেই যজ্ঞের আগুন থেকে একটি গ্রহাণু তৈরি হয় যা আকাশ থেকে অ্যান্টার্কটিকার বরফের নদীতে আছড়ে পড়ে। এরপর আফ্রিকান বনভূমির দৃশ্য এবং একটি বানরের ছবির পর হনুমানকে দেখা যায়। একটি মোশন পোস্টারে হনুমান লঙ্কা পোড়াচ্ছেন এবং পাহাড় তুলে নিয়ে যাচ্ছেন। এরপর বারাণসীর মণিকর্ণিকা ঘাটে ত্রিশূল হাতে রুদ্রের এক ঝলকও দেখা যায়।
তবে টিজারের শেষভাগে নন্দীর ওপর বসে থাকা মহেশ বাবুর প্রথম ঝলকই তাঁর ভক্তদের জন্য যথেষ্ট ছিল। ভিএফএক্স-এর দুর্দান্ত ব্যবহারে টিজারটি ছিল চমকপ্রদ।
রামায়ণ নিয়ে স্বপ্ন পূরণের কথা বললেন রাজামৌলি:
অনুষ্ঠানে পরিচালক এসএস রাজামৌলি জানান, “ছোটবেলা থেকেই রামায়ণ এবং মহাভারত নিয়ে কাজ করা আমার স্বপ্ন ছিল। এত তাড়াতাড়ি রামায়ণের এত গুরুত্বপূর্ণ অংশের শুটিং করার সুযোগ পাব ভাবিনি। প্রথম দিন মহেশ যখন ভগবান রামের সাজে ফটোশুটের জন্য এসেছিলেন, আমার আক্ষরিক অর্থেই রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম – মহেশের মধ্যে কৃষ্ণের আকর্ষণ আছে, তবে রামের শান্তভাবও আছে। তবুও, আমি আত্মবিশ্বাসী ছিলাম।” যদিও তিনি তাঁর চরিত্র সম্পর্কে বিশেষ কিছু খোলসা করেননি।