ছোট্ট ‘ভুতু’ এখন কী করছে, ভক্তদের জন্য দারুণ সুখবর দিলেন আর্শিয়া

কিছুদিন আগেই ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’-য় দেখা গিয়েছিল আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)-র অভিনয়। ‘ভুতু’ সিরিয়ালে জনপ্রিয়তা পাওয়ার দরুণ আর্শিয়া ‘ভুতু’ নামেই সর্বাধিক পরিচিত।‘ভুতু’ ধারাবাহিকে বাচ্চা ভূতের অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিল আর্শিয়া। এরপর একটি সর্বভারতীয় চ্যানেলে ‘ভুতু’-র হিন্দি রিমেক তৈরি হয়। সেখানেই নির্মাতাদের পছন্দ ছিল আর্শিয়াকেই। বলে হিন্দি রিমেকে অভিনয়ের জন্য আর্শিয়াকে মুম্বই যাত্রা করতে হয়েছিল। সেখানে মা ও দিদির সঙ্গে থাকত আর্শিয়া।

কিন্তু সিরিয়ালটি শেষ হতেই সে ফিরে আসে কলকাতায়। কলকাতায় ফিরে সে ‘রাণু পেল লটারি’ সিরিয়ালে অভিনয় করেছিল। সোশ‍্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ আর্শিয়া। সে নিজের হাতে রান্না করে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। কখনও বা শেয়ার করে বিভিন্ন ফটোশুট। দর্শকদের চোখের সামনেই ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তাঁদের ‘ভুতু’ আর্শিয়া।

এতটুকু বয়সে এমন অসাধারণ অভিনয়, অথচ তাকেই কিনা এখন আর সেভাবে পর্দাতে পাওয়া যাচ্ছে না। কোথায় হারিয়ে গেলেন আর্শিয়া? এখন কী করছেন তিনি? কবে আবার পর্দায় ফিরবে ভুতু? আর্শিয়ার মা দিলেন এর উত্তর।অভিনেত্রীর মা জানিয়েছেন তার মেয়ে এখন বিডি মেমোরিয়াল স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে।আপাতত তিনি নাকি তার মেয়েকে পড়াশুনার মঝেই দেখতে চান। কারণ তার এই বয়সে তাকে শিশু চরিত্রেও মানাবে না, আবার বড় নায়িকার চরিত্রেও মানবেন। তাই এখন মেয়ের অভিনয়ের কথা তারা সেভাবে ভাবছেন না।যে চরিত্রে তাকে গুরুত্ব দেওয়া হবে তেমন কোনও চরিত্রের অফার এলে তবেই আবার আর্শিয়াকে অভিনয় করতে দেখা যাবে।

তবে এরই মধ্যে দর্শকদের সুখবর দিলেন তিনি। জানা গিয়েছে, আর্শিয়া বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন। তিনি পরিচালক সৌকর্য্য ঘোষালের আসন্ন ছবিতে অভিনয় করেছেন। এই ছবির নায়িকা জয়া আহসান। তবে পড়াশোনার শেষে খুব শীঘ্রই বড় নায়িকা হিসেবে পর্দাতে পা রাখবেন আর্শিয়া। এমনটাই খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *