OMG! ভয়ঙ্কর কিং কোবরা! বারবার ছোবল, তবুও হার মানলেন না যুবক, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও মারাত্মকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক উদ্ধারকারী কর্মী একটি বিশাল আকারের কিং কোবরা সাপকে ধরার চেষ্টা করছেন। সাপটি বারবার তাঁর দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসছে এবং পালানোর চেষ্টা করছে, কিন্তু রেসকিউয়ার হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তিনি সাপটিকে সফলভাবে ধরে ফেলেন।

‘The Adventurous Soul @TAdventurousoul’ নামক এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে— “হিমাচল প্রদেশে বন বিভাগের কর্মকর্তারা একটি বিশাল আকারের কিং কোবরা সাপকে উদ্ধার করেছেন। সাপটি বেশ রাগান্বিত দেখাচ্ছিল। এটি বিশ্বের বৃহত্তম বিষধর সাপগুলির মধ্যে একটি।”

১ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকারী কর্মীটি একটি লাঠিতে কালো রঙের কাপড় বেঁধে সেই থলিটি সাপের কাছে নিয়ে যাচ্ছেন। সাপ ধরার এই পদ্ধতিতে সাপটিকে ওই থলের মতো কাপড়ের মধ্যে ঢুকিয়ে ধরা হয়। যখনই কর্মীটি কাপড়টি সাপের কাছে নিয়ে যাচ্ছেন, তখনই সাপটি ঘুরে আক্রমণ করছে এবং পালানোর চেষ্টা করছে। ভিডিওতে সামনে একটি জলাশয়ের মতো দেখা যাচ্ছে, সাপটি বারবার সেদিকে যাওয়ার চেষ্টা করছে। অনেক চেষ্টার পর অবশেষে সাপটি থলের মধ্যে ঢুকে যায়। এরপর রেসকিউয়ার দ্রুত থলের মুখটি দড়ি দিয়ে বেঁধে ফেলেন।

ধরা পড়ার পর সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বন বিভাগ সাধারণ মানুষের কাছে আবেদন করেছে যে, এমন পরিস্থিতিতে যেন কেউ আতঙ্কিত না হন এবং অবিলম্বে বন বিভাগকে খবর দেন।