Bank Holiday: নভেম্বর মাসে ৪ দিনের জন্য ব্যাঙ্কে তালা! ATM খোলা থাকলেও, বন্ধ থাকবে কোন কাজ?
November 4, 2025

নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই একাধিক উৎসব ও আঞ্চলিক নির্বাচনের কারণে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের লম্বা ছুটি থাকছে। এই সপ্তাহে টানা চার দিন, অর্থাৎ ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে কোনও জরুরি কাজ থাকলে, ছুটির আগেই তা সেরে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলতি সপ্তাহের ছুটির তালিকা:
| তারিখ | বার | ছুটির কারণ | যে সব শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে |
| ৫ নভেম্বর | বুধবার | গুরু নানকের জন্মদিন, কার্তিক পূর্ণিমা ও রাস পূর্ণিমা | আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, সিমলা, শ্রীনগর সহ ২১টি শহরে। |
| ৬ নভেম্বর | বৃহস্পতিবার | বিহার বিধানসভার সাধারণ নির্বাচন | পাটনা। |
| ৭ নভেম্বর | শুক্রবার | আদি দেবতা সালজং বা সূর্য দেব পূজা | শিলং। |
| ৮ নভেম্বর | শনিবার | কনকদাস জয়ন্তী | বেঙ্গালুরু। |
জরুরী বার্তা:
ব্যাঙ্ক বন্ধ থাকলেও, গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। টাকা তোলা বা অনলাইন লেনদেনের মতো পরিষেবাগুলি স্বাভাবিক থাকবে। ATM সব সময় খোলা থাকবে এবং অনলাইন ব্যাঙ্কিং (UPI, NEFT, RTGS) পরিষেবাও সচল থাকবে। তবে ব্যাঙ্কে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়া, চেক ক্লিয়ারিং, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রের কাজ এই দিনগুলিতে বন্ধ থাকবে।