উৎসবের মরসুম শেষে হু হু করে কমছে সোনার দাম! আজ ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত টাকা খরচ?

লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার পর অবশেষে স্বস্তি! উৎসবের মরসুম পার হতেই সোনার দাম (Gold Price) দ্রুত কমতে শুরু করেছে। গত কয়েকদিনে মধ্যবিত্ত ও সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। মঙ্গলবার দাম কমার পর আজ, ২৯ অক্টোবর বুধবারও আরও সস্তা হল হলুদ ধাতু। বিয়ের মরসুমের ঠিক আগে সোনার দামের এই পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

আজকের সোনার দাম (২৯ অক্টোবর, বুধবার)

বুধবার সোনার দামে বেশ খানিকটা পতন হয়েছে। এদিন ২২ এবং ২৪ ক্যারাট উভয় সোনার দামই হ্রাস পেয়েছে।

২২ ক্যারাট সোনা (১ গ্রাম): আজ দাম কমে দাঁড়িয়েছে ₹১১,৩২৫ টাকা। গতকালের তুলনায় ১ গ্রামে ₹৩৭৫ টাকা দাম কমেছে।

২২ ক্যারাট সোনা (১০ গ্রাম): দাম কমে হয়েছে ₹১,১৩,২৫০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ₹৩,৭৫০ টাকা।

২৪ ক্যারাট সোনার দামের পতন

২৪ ক্যারাট সোনা (১ গ্রাম): আজ দাম দাঁড়িয়েছে ₹১১,৯১৫ টাকা।

২৪ ক্যারাট সোনা (১০ গ্রাম): দাম কমে হয়েছে ₹১,১৯,১৫০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম কমেছে ₹৩,৯০০ টাকা।

২৪ ক্যারাট সোনা (১০০ গ্রাম): আজকের দাম ₹১১,৯১,৫০০ টাকা।

এছাড়াও, বুধবার ১০ গ্রাম পাকা সোনার বাটের মূল্য রয়েছে ₹১,১৮,৫৫০ টাকা।

রূপার দামেও স্বস্তি

২৯ অক্টোবর সোনার পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এসেছে। এদিন ১ কেজি রুপার দাম কমে হয়েছে ₹১,৪২,৪৫০ টাকা, যেখানে প্রতি কেজিতে দাম হ্রাস পেয়েছে ₹৬,৩৫০ টাকা। ১০০ গ্রাম রুপার দাম আজ ₹১৪,২৪৫ টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও এই মুহূর্তে সোনার দাম কমছে, তবে আসন্ন সময়ে দাম আবার বাড়তে পারে। চলতি বছর শেষেই হলুদ ধাতুর মূল্য অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে অনুমান।