কালীপুজোর রাতে বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানি, গড়ফায় পরিচিতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার ১

কালীপুজোর সন্ধেবেলা উৎসবের আবহেও খাস কলকাতায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। কলকাতার গড়ফা থানা এলাকায় নিজের পরিচিত এক মহিলার বাড়িতে বাজি পোড়ানোর অছিলায় ওই মহিলার স্বামীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ করেছেন এক তরুণী।

অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় তিনি এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন। সেই সময় বাকিরা গল্প-আড্ডায় মেতেছিলেন। সেই সুযোগে ওই মহিলার স্বামী তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। অভিযুক্তের নাম রীতেশ সিংহ ওরফে সূরয।

তরুণী এই ঘটনার পর ওই রাতেই গড়ফা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযুক্ত রীতেশ সিংহ ওরফে সূরযকে গ্রেফতার করেছে।