‘শুনছো, ও প্রেম করে’, ছেলের প্রেমিকার কথা শোনা মাত্রই কান্নাকাটি মায়ের! তারপর বাবা যা করে বসলেন….

প্রেম-ভালোবাসার ক্ষেত্রে সমাজের পুরাতন ধ্যান-ধারণা ও আধুনিকতার সংঘাতের একটি উদাহরণ যেন এই ঘটনা। এক যুবক প্রেমিকার সঙ্গে গোপনে ডেটিং করে বাড়ি ফেরেন। কিন্তু প্রেমিকার সুগন্ধীর কারণে মায়ের কাছে ধরা পড়ে যাওয়ায় তাঁর বাবা-মায়ের প্রতিক্রিয়া ছিল অভাবনীয়, যা দেখে ছেলে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করতেই ভারতে প্রেম-বিয়ে সংক্রান্ত পারিবারিক নিয়ন্ত্রণের বিষয়ে জোর ‘অনলাইন-চর্চা’ শুরু হয়েছে।

পোস্টে ওই যুবক জানিয়েছেন, তিনি সিএ এবং সিএফএ পরীক্ষার জন্য বাড়িতে থাকাকালীন, নিজের শহরে ডান্ডিয়া খেলার একটি জমায়েতের কথা জানতে পারেন। তিনি তাঁর প্রেমিকাকে নিয়ে গোপনে সেখানে যাওয়ার পরিকল্পনা করেন। পরিবারের কাছে অবশ্য তিনি গোপন করে যান যে তিনি প্রেমিকার সঙ্গে যাচ্ছেন, বরং বলেন ‘বন্ধুদের’ সঙ্গে ঘুরতে যাবেন।

পরিকল্পনা মাফিক দু’জনের ডান্ডিয়া খেলা এবং ঘোরাঘুরি সব ঠিকঠাকই চলে। যুবক প্রেমিকাকে বাড়িতে ছেড়ে ফিরেও আসেন। কিন্তু বিপত্তি ঘটে তাঁর পোশাকের কারণে।

যুবক জানান, তিনি তাঁর প্রেমিকাকে জড়িয়ে ধরার ফলে, তাঁর সুগন্ধী ওই যুবকের জামায় মিশে যায়। তিনি বাড়ি ফেরার পরেই মা ছেলের জামা থেকে মেয়েদের সুগন্ধীর গন্ধ পেয়ে তাঁকে চেপে ধরেন। মা বারবার প্রশ্ন করায় ছেলে উত্তর দেন, কিন্তু তাতেও বিশ্বাস না হওয়ায় তিনি ছেলের সঙ্গীদের ডেকে পাঠান। এর মধ্যেই যুবকের বোন এসে জানায়, সে দাদাকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে শুনেছে, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

অবশেষে যখন মা জানতে পারেন ছেলের প্রেমিকা রয়েছে এবং সে লুকিয়ে তাঁর সঙ্গে দেখাও করছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। যুবক পোস্টে আরও লিখেছেন, তাঁর বাবা তাঁকে থাপ্পড় মারেন। এখানেই শেষ নয়, যুবকের পরিবার ওই যুবতীর ফোন নম্বর চাইতে থাকে। যদিও যুবক তা দিতে অস্বীকার করেছেন।

যুবকের এই অভিজ্ঞতা শেয়ার করার পরই নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ লিখেছেন, ‘দেশি হাউসহোল্ড’ বা রক্ষণশীল ভারতীয় পরিবারগুলিতে এমনটাই হয়। আবার কেউ কেউ যুবককে নিজেকে সময় দিতে এবং সাহস করে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন। এই ঘটনা ভারতের বর্তমান প্রজন্মের প্রেম ও ব্যক্তিগত গোপনীয়তার ওপর পিতামাতার নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিতর্কের একটি অংশ হয়ে উঠেছে।