মধ্যবিত্তের জন্য বাম্পার সুযোগ! LIC নিয়ে এল দুটি নতুন স্কিম, কম খরচে মোটা রিটার্ন, জানুন বিস্তারিত

বেসরকারি বিমা সংস্থাগুলির রমরমার মাঝেও গ্রাহকদের ভরসা একইভাবে ধরে রেখেছে দেশের সরকারি বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)। দেশের আপামর মানুষের কথা মাথায় রেখে সংস্থাটি প্রায়শই নতুন নতুন স্কিম নিয়ে আসে। এবারও সেই ধারায় ছেদ পড়ল না। বিশেষত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা ভেবে দুটি অত্যন্ত আকর্ষণীয় নতুন স্কিম (LIC New Schemes) নিয়ে হাজির হয়েছে LIC।

LIC-র দুটি নতুন আকর্ষণীয় স্কিম

ঝুঁকিহীন বিনিয়োগের জন্য ভারতীয় গ্রাহকদের অন্যতম পছন্দের এই সংস্থাটি ‘জন সুরক্ষা’ এবং ‘এলআইসি বিমা লক্ষ্মী ও জন সুরক্ষা স্কিম’ নামের দুটি প্রকল্প চালু করেছে। এই একজোড়া স্কিম মূলত নিম্ন আয় এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের একাধিক চাহিদা পূরণের কথা মাথায় রেখে তৈরি।

১. LIC জন সুরক্ষা স্কিম:

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বিশেষভাবে সীমিত আয়ের গ্রাহকদের কথা ভেবে জন সুরক্ষা স্কিমটি চালু করেছে। এটি অল্প খরচের একটি সাশ্রয়ী প্রকল্প। এই স্কিমের প্রধান সুবিধা হলো, বিনিয়োগকারী ইচ্ছা মতো অল্প অল্প করে অর্থ জমিয়ে মেয়াদ শেষে একটি বড় তহবিল গড়ে তুলতে পারবেন।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো— এই পরিকল্পনাটি বাজারের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ এটি শেয়ার বাজারের ওঠানামা থেকে গ্রাহকদের তহবিলকে রক্ষা করে। স্বল্প প্রিমিয়ামের কারণে নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য এটি একটি দুর্দান্ত পরিকল্পনা।

২. LIC বিমা লক্ষ্মী স্কিম:

এই স্কিমটি মূলত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা ভেবে ডিজাইন করা হয়েছে। ‘বিমা লক্ষ্মী’ হলো জীবন বীমা এবং সঞ্চয় প্রকল্পের একটি সমন্বিত রূপ। প্রথম স্কিমটির মতোই এটিও শেয়ার বাজারের সাথে যুক্ত নয়। মোটামুটি অল্প প্রিমিয়াম জমা দিয়েই বিনিয়োগকারীরা এই স্কিমের মাধ্যমে মেয়াদপূর্তির পর লাইফ কভারের পাশাপাশি একটি মোটা অংকের রিটার্ন পাবেন।

কবে থেকে মিলছে এই স্কিম?

দেশের বৃহত্তম এই বিমা সংস্থাটির নতুন দুটি স্কিমই সাধারণ জনগণের সুবিধার কথা ভেবে গত ১৫ অক্টোবর অর্থাৎ বুধবার থেকেই চালু হয়ে গিয়েছে। নিম্ন আয় এবং মধ্যবিত্ত মানুষের পকেটের কথা চিন্তা করেই এই আকর্ষণীয় দুই স্কিম বাজারে এনেছে LIC। এই স্কিমগুলি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ওয়েবসাইট অথবা নিকটস্থ LIC শাখায় যোগাযোগ করা যেতে পারে।