ধনতেরাসে সোনা কেনা কি বাধ্যতামূলক? ভুল করে এই জিনিস কিনলে সর্বনাশ! মা লক্ষ্মী খুশি হবেন কী কিনলে?

আলোর উৎসব দীপাবলির ঠিক আগে চলতি সপ্তাহের শনিবার, ১৮ অক্টোবর পালিত হতে চলেছে শুভ ধনতেরাস (Dhanteras)। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই উৎসবটিকে কেন্দ্র করে ঘরে নতুন জিনিস কেনার প্রথা দীর্ঘদিনের। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই সময় কেনাকাটা করলে সারা বছর ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এই দিনে ধনসম্পত্তির দেবী লক্ষ্মী, ধনকুবের এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরীর পূজা করা হয়।

ধনতেরাসের শুভ সময়

এই বছর ধনতেরাসের পূজা ও কেনাকাটার সবথেকে শুভ সময় হল সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত। মনে করা হয়, এই নির্দিষ্ট সময়ে কেনাকাটা করলে সবথেকে শুভ ফল লাভ করা যায়।

সোনা নয়, মা লক্ষ্মী খুশি হবেন এই জিনিসে!

ধনতেরাস মানেই যে সোনা কিনতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বর্তমানে সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্তের পক্ষে তা কষ্টসাধ্য। তাই আপনার বাজেটের মধ্যেই নিম্নলিখিত চারটি জিনিস কিনলে সংসারে সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব।

১. নতুন বাসনপত্র (তামা বা পিতলের): ধনতেরাসের দিন তামা অথবা পিতলের বাসন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই ধাতুগুলি কিনলে সংসারে খাদ্যের অভাব হয় না। তবে বাসন কখনও খালি হাতে ঘরে আনা ভালো নয়। তাই এর ভেতরে চাল অথবা মিষ্টি ভরে ঘরে আনা শুভ বলে মনে করা হয়।

২. ঝাড়ু: বহু মানুষ ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কিনে থাকেন। প্রচলিত ধারণা অনুসারে, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই দিনে নতুন ঝাড়ু কেনা মানে সংসার থেকে দারিদ্র ও সমস্ত নেতিবাচক শক্তিকে বাইরে বের করে দেওয়া।

৩. লক্ষ্মী ও গণেশের মূর্তি: ধনতেরাসের দিন লক্ষ্মী ও গণেশের নতুন মূর্তি বা ছবি কিনলে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এতে আটকে থাকা কাজ সমাধান হয় এবং নতুন পথের দিশা মেলে।

৪. সোনা ও রুপো: অবশ্যই সোনা ও রুপো মানুষের কাছে ভবিষ্যতের সঞ্চয়। এছাড়াও এই ধাতুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যদিও সোনা কেনার সময় সঠিক কাগজপত্র ও ওজন অবশ্যই যাচাই করে নিতে হবে।

(সতর্কতা: ভুল করে লোহা বা ধারালো কোনো জিনিস এই দিন কেনা উচিত নয় বলে মনে করেন অনেকে, যা আর্থিক সমস্যা ডেকে আনতে পারে। তাই শুভ জিনিস ছাড়া অন্য কিছু কেনা থেকে বিরত থাকুন।)