Recipe: ভাতের সাথে মেখে খান ভাপা ডিমের কোফতা, শিখেনিন রান্নার পদ্ধতি

ডিম এমন একটি খাবার যা দিয়ে তৈরি করা যায় অসংখ্য পদ। ডিম দিয়ে তৈরি যে কোনো খাবারই খেতে অনেক সুস্বাদু হয়। বাড়িতে সাধারণত আমরা ডিম ভাজি, পোচ কিংবা ভুনা করে খেয়ে থাকি। তবে কখনো কী ভাপা ডিমের কোফতা খেয়েছেন? না খেতে থাকলে আজই বাড়িতে বানাতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু। রান্না করাও খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ভাপা ডিমের কারি তৈরির রেসিপিটি-

উপকরণ: ডিম ১০টি, মরিচের গুড়া এক চা চামচ, গরমমশলা গুড়া এক চা চামচ, লবন পরিমান মতো, হলুদ গুঁড়া খুব সামান্য, তেল আধা কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, চিনি ১ চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচের ফালি চার থেকে পাঁচটি, পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ।

প্রণালী: প্রথমে ডিমের সঙ্গে মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ ও হলুদের গুঁড়া খুব সামান্য মিশিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। পুডিং বসানোর পাত্রে তেল ব্রাশ করে নিন। এখন ডিমের এই মিশ্রণ পাত্রে ঢেলে দিন। এক ইঞ্চির মতো পুরু বা উঁচু হবে। চাইলে পাত্রের আকার অনুযায়ী ডিম ভাজি বড় বা ছোট করতে পারেন। পাত্রটি ফয়েল দিয়ে অথবা ঢাকনা দিয়ে দিন। একটি বড় হাড়ি বা পাতিলে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। চুলা বন্ধ করে ডিমের পাত্রটি সাবধানে হাড়িতে রাখুন। পুডিং বানানোর নিয়মে এবার ভাপ দিতে হবে। ১৫ থেকে ২০মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এরপর নামিয়ে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে পছন্দ মতো আকৃতিতে কেটে নিন।

এরপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। ডিমের টুকরোগুলো হালকা করে ভেজে তুলুন। এজন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে একে একে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে দিন। এক কাপ জল দিয়ে সময় নিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা ডিমের কোফতাগুলো মিশিয়ে নিন। প্যান দুই হাত দিয়ে নেড়ে দিন। চামচ ব্যবহার না করাই ভালো। এরপর ঢেকে অল্প আঁচে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন। ঝোল শুষে কোফতাগুলো আকারে কিছুটা বড় হবে। এবার লবণ দেখে নিন। ঝোল কিছুটা ঘন হলে কাঁচা মরিচের ফালি, চিনি, বেরেস্তা দিয়ে নেড়ে নিন। তারপর চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা ডিমের কোফতা কারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *