Gaatchora : টিআরপি পড়ে যেতেই নতুন মোড়! থাকছে টানটান উত্তেজনা
অঘটনের পর অঘটন। গত দু সপ্তাহ ধরেই বেশ খারাপ টিআরপি মিঠাই-এর। এখন দেখা যাচ্ছে হাল খারাপ গাঁটছড়ারও। এবারের TRP তালিকায় প্রথম হয়েছিল ‘ধূলোকনা’ ধারবাহিক। দ্বিতীয ছিল আলতা ফড়িং। আর তৃতীয় হয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি। কিন্তু এভাবে আর কতদিন। তাই তো এবার নতুন মোড় না নিয়ে ফিরছে ‘গাঁটছড়া’।
বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে অয়নার আসল চেহারা। তাড়াহুড়ো করে কুণালের সঙ্গে রেজিস্ট্রি করে ফেলতে চাইছিল সে। আর রেজিস্ট্রির কাগজপত্রের মধ্যেই লুকনো ছিল সিংহ রায়দের সম্পত্তি হস্তান্তরের চুক্তি।এমনকি সাক্ষী হিসেবে ঋদ্ধিকে দিয়ে সই করানোর চেষ্টা করা হয়। আর তখনই ফাঁস হয় আসল সত্যি। ঋদ্ধি জানায়, যে কাগজে সকলে সই করছে সেটা আসলে সিংহ রায় পরিবারের সম্পত্তি হস্তান্তরের কাগজ।
কিন্তু তার পরেও থেমে যায়নি অয়না। জোর করে কুণালের হাত থেকে সিঁদুর পরতে চায় সে। কিন্তু অবশেষে সেটা আর হয় না। আটকে দেয় মধুজা। ঋদ্ধি শুধু অয়নার নয়, রাহুল-কিয়ারারর মুখস খুলে দিয়েছে । কিয়ারা বিপদে পরে দাদার ওপর সব দোষ চাপিয়ে দিলেও সত্যি কি আর লুকোনো থাকে একদিন না একদিন সামনে তো আসবেই । তবে সেখানে কিয়ারা জানায়, রাহুলের নির্দেশ মেনেই পরিবারের ক্ষতি করতে বাধ্য হয়েছে সে। রাহুল তার বোনের মুখ থেকে সত্যিটা বার করার চেষ্টা করলেও লাভ হয় না।
ধরা পড়ার পরও নিজের হয়ে সাফাই গাওয়ার চেষ্টা করে রাহুল। কিন্তু কোনও লাভ হয় না। কারণ সিংহরায় পরিবার তাকে আর বিশ্বাস করছে না। তাহলে কি এবার সিংহ রায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে রাহুলকে? নাকি নিজেকে শুধরে নিয়ে নতুন ভাবে জীবন গড়ে তুলবে সেটাই দেখার পালা। রোজ সন্ধ্যে ৭টায় দেখুন ‘গাঁটছড়া’।