ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে কীভাবে ব্যবহার করবেন লেবু, দেখেনিন

লেবু স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি ত্বকের যত্নেও অতুলনীয়। ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে লেবু জাদুর মতো কাজ করে। মুখের কালো দাগ থেকে শুরু করে রোদে পোড়া ত্বক সারাতে লেবু ব্যবহার করতে পারেন নির্ভয়ে।
অন্যান্য উপাদানের সঙ্গে লেবুর রস কিংবা খোসা মিশিয়ে ত্বকের বিভিন্ন অংশের কালো দাগে ব্যবহার করলে উপকার মিলবে। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে কীভাবে ব্যবহার করবেন লেবু-

>> সর দেওয়া দুধ, লেবুর রস, টক দই নিয়ে একটি মিশ্রণ বানিয়ে ত্বকে লাগান। এতে রোদে পোড়া ত্বক আগের মতো হয়ে যাবে আর উজ্জ্বলতাও বাড়বে।

>> চালের গুঁড়া কিংবা চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগান। হাঁটু, কনুই, ঘাড়, কুচকি, পায়ের পাতায় কড়া পড়ে যাওয়া জায়গার কালো দাগ এবং ময়লা দুটোই দূর করা যাবে এই উপায়ে। কয়েক সপ্তাহ করলেই ফল পাবেন।

>> ডিমের সাদা অংশ নিয়ে লেবুর রস এবং এক চামচ কমলা লেবুর রস নিয়ে হালকা গরম জল দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকের কালো জায়গায় কয়েক মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।

>> অতিরিক্ত অয়েলি ত্বকের জন্য শশার রস বের করে লেবুর রসের সঙ্গে মিশিয়ে তুলায় করে মুখে এবং অন্যান্য কালো দাগের জায়গায় লাগান। এতে আপনার ত্বক নরম এবং মোলায়েম তো হবেই সঙ্গে কালো দাগও হালকা হয়ে যাবে।

>> দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এতে ত্বকের সঠিক আর্দ্রতা বজায় থাকে এবং বলিরেখা দূর হয়। এক চামচ মধুও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে শুকানোর পর তুলে ফেলুন। কয়েক বার ব্যবহার করলে কালোভাব দূর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *