আরবাজ খান-শুরা খানের কন্যাসন্তান! সৎ বোনকে দেখতে হাসপাতালে আরহান, ভাইরাল হলো ‘দাদা’-র হাসি

বলিউডের খান পরিবারে এখন উৎসবের আমেজ! অভিনেতা আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খান রবিবার এক মিষ্টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে মেয়ের জন্ম দেন শুরা। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন এবং দু-একদিনের মধ্যেই তাঁদের হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানা গেছে।
খান পরিবারে নতুন অতিথির আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আরবাজের প্রথম পক্ষের ছেলে, আরহান খান।
হাসপাতালে ছুটলেন আরহান, নেটপাড়ায় প্রশংসা
সৎ মা সন্তানের জন্ম দিতেই ২২ বছর বয়সী আরহান খান হাসপাতালে ছুটে যান নতুন বোনকে দেখতে। পাপারাজ্জিদের থেকে পাওয়া শুভেচ্ছা তিনি হাসিমুখে গ্রহণ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
আরবাজ ও শুরার বিয়ের পর থেকেই আরহানের সঙ্গে তাঁর সৎ মায়ের সম্পর্ক খুবই ভালো। বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। এই পরিস্থিতিতে আরহানের মুখের চওড়া হাসি দেখে নেটিজেনরা রীতিমতো হতবাক হয়েছেন। অনেকেই তাঁদের পারিবারিক বন্ধনের প্রশংসা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন, “ও তো সত্যিই খুব খুশি। অপ্রস্তুতও নয় একেবারে। দেখেও ভালো লাগছে।” আরেকজন লেখেন, “হ্যাটস অফ টু দেয়ার ফ্যামিলি বন্ডিং। সত্যিই আমরা এসব ভাবতে পারি না।”
খান বাড়িতে নতুন ‘রাজকন্যা’
২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেন আরবাজ এবং শুরা খান। বিয়ের প্রায় দুই বছর পর তাঁদের পরিবারে এই নতুন অতিথি এলো। সলমন খান এখনও বিয়ে করেননি এবং আরবাজের ভাই সোহেল খানেরও দুটি ছেলে আছে। তাই খান বাড়িতে জন্ম নেওয়া এই মেয়েটি এখন দাদাদের আদরের বোন হতে চলেছে। এই কন্যা সন্তানের আগমনে পুরো পরিবারে আনন্দের বন্যা।