গরু নাকি মোষের দুধের ঘি, কোনটি বেশি উপকারী? জেনেনিন

স্বাস্থ্যকর একটি খাবারের নাম হচ্ছে ঘি। তবে তা অবশ্যই পরিমিত খাওয়াই স্বাস্থ্যকর। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও পথ্য হিসেবে ঘি ব্যবহারের উল্লেখ রয়েছে। এছাড়া উপযুক্ত পরিমাণে খেলে ঘি শরীরের জন্য খুবই উপকারী হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

কিন্তু গরুর দুধ থেকে তৈরি ঘি না মোষের দুধের ঘি, কোনটি শরীরের জন্য জন্য বেশি উপকারী? এমন প্রশ্ন অনেকেরই। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-

গরুর দুধের ঘি

গরুর দুধ থেকে তৈরি ঘি-তে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে। থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্টও। এই উপাদানগুলো কোষের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষায় খুবই উপযোগী। পাশাপাশি এতে ফ্যাটের পরিমাণ অপেক্ষাকৃত কম। ফলে যাদের অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যা রয়েছে তাদের জন্য বেশি উপযোগী গরুর দুধের ঘি।

মোষের দুধের ঘি

মোষের দুধের ঘি অপেক্ষাকৃত সাদা হয়। পুষ্টিগুণেও এই ঘি গরুর দুধের থেকে তৈরি ঘিয়ের তুলনায় কিছুটা পিছিয়ে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। ফ্যাটের মাত্রাও মোষের দুধের ঘি-তে বেশি থাকে। তবে এই ঘি-তে পাওয়া যায় ফসফরাস, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম।

মনে রাখতে হবে, সবার শরীর সমান নয়। তাই সবাই যে একই ধরনের খাবার খেতে পারবেন এমনটাও ভাবা ঠিক নয়। তাই যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে নিতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *